২/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ১০ - কালিমার ওজন ও আল্লাহর নামের মর্যাদা
অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান
কালিমার ওজন: নিরানব্বই দফতর ও ছোট কাগজের হাদিস
ঊপদেশ : ১০
ঊপদেশহাদিস নম্বর ১০
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ اللهَ سَيُخَلِّصُ رَجُلاً مِّنْ أُمَّتِىْ عَلَى رُءُوْسِ الْخَلاَئِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَّتِسْعِيْنَ سِجِلاًّ كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ الْبَصَرِ ثُمَّ يَقُوْلُ أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا أَظَلَمَكَ كَتَبَتِى الْحَافِظُوْنَ فَيَقُوْلُ لاَ يَا رَبِّ فَيَقُوْلُ أَفَلَكَ عُذْرٌ فَيَقُوْلُ لاَ يَا رَبِّ فَيَقُوْلُ بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً فَإِنَّهُ لاَ ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَفَتُخْرَجُ بِطَاقَةٌ فِيْهَا أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ فَيَقُوْلُ احْضُرْ وَزْنَكَ فَيَقُوْلُ يَا رَبِّ مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلاَّتِ فَقَالَ إِنَّكَ لاَ تُظْلَمُ قَالَ فَتُوْضَعُ السِّجِلاَّتُ فِىْ كِفَّةٍ وَالْبِطَاقَةُ فِىْ كِفَّةٍ فَطَاشَتِ السِّجِلاَّتُ وَثَقُلَتِ الْبِطَاقَةُ فَلاَ يَثْقُلُ مَعَ اسْمِ اللهِ شَىْءٌ-
আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, ‘কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে জনসম্মুখে উপস্থিত করা হবে, যার আমলনামা খোলা হবে নিরানব্বই ভলিয়মে এবং প্রতি ভলিয়ম বিস্তীর্ণ হবে দৃষ্টিসীমা পর্যন্ত। অতঃপর আল্লাহ তা’আলা তাকে জিজ্ঞেস করবেন, আচ্ছা বল দেখি, তুমি এর কোন একটিকে অস্বীকার করতে পারবে? অথবা আমার লিখক ফেরেশতাগণ কি তোমার প্রতি যুলুম করেছে? সে বলবে, না। হে আমার রব্ব! আল্লাহ তা’আলা জিজ্ঞেস করবেন, তবে কি তোমার পক্ষ হতে কোন ওযর পেশ করার আছে? সে বলবে, না; হে আমার রব! তখন আল্লাহ বলবেন, হ্যাঁ, তোমার একটি নেকী আমার নিকট রক্ষিত আছে। তুমি নিশ্চিত জেনে রাখ, আজ তোমার প্রতি কোন যুলুম বা অবিচার করা হবে না।এরপর এক টুকরা কাগজ বের করা হবে, যাতে লিখা আছে, أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ [অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ, (মা‘বূদ) নেই এবং মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল]।অতঃপর আল্লাহ তাকে বলবেন, তোমার আমলের ওযন দেখার জন্য উপস্থিত হও। তখন সে বলবে, হে আমার রব! ঐ সমস্ত বিরাট বিরাট দফতরের মুকাবিলায় এই এক টুকরা কাগজের মূল্যই বা কি আছে? তখন আল্লাহ বলবেন, তোমার উপর কোন অবিচার করা হবে না। নবী করীম (ﷺ) বলেন, অতঃপর ঐ সমস্ত দফতরগুলি এক পাল্লায় এবং এই কাগজের টুকরাখানি আরেক পাল্লায় থাকবে। কাগজের টুকরা যে পাল্লায় থাকবে তা ভারী হয়ে নীচের দিকে ঝুঁকে থাকবে। মোটকথা, আল্লাহর নামের সাথে অন্য কোন জিনিস ওযনই হতে পারবে না’
(তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৫৫৫৯; বাংলা মিশকাত হা/৫৩২৪)।
ঊপদেশ হাদিস ১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিন এক ব্যক্তির হিসাবের কথা এসেছে। তার আমলনামা নিরানব্বইটি বড় দফতরে খোলা হবে, প্রতিটি দফতর দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, সে কি এগুলোর কিছু অস্বীকার করতে পারে বা ফেরেশতারা কি তার প্রতি যুলুম করেছে। সে বলবে, না। এরপর আল্লাহ বলবেন, তার একটি নেকী আছে এবং আজ তার প্রতি যুলুম করা হবে না। তারপর একটি ছোট কাগজ বের হবে, যাতে কালিমার সাক্ষ্য লেখা থাকবে। দফতর এক পাল্লায় আর কালিমার কাগজ অন্য পাল্লায় রাখা হলে কালিমার পাল্লা ভারী হবে। এই হাদিস কালিমার মর্যাদা, আল্লাহর ন্যায়বিচার এবং তাওহীদের গুরুত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিয়ামতের হিসাব আল্লাহর ন্যায়বিচারের সঙ্গে হবে।
- কালিমার সাক্ষ্য তাওহীদের বড় মর্যাদা বোঝায়।
- ফেরেশতাদের লেখা আমলনামা অস্বীকার করা যাবে না।
- আল্লাহর নামের মর্যাদা মানুষের হিসাবের চেয়ে বড়।
