১৬/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ২২৯ - সৃষ্টির প্রতি দয়া
সৃষ্টির প্রতি দয়া
ঊপদেশ : ২২৯
ঊপদেশহাদিস নম্বর ২২৯
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ تَرَى الْمُؤْمِنِيْنَ فِيْ تَرَاحُمِهِمْ وَتَوَادِّهِمْ وَتَعَاطُفِهِمْ كَمَثَلِ الْجَسَدِ إِذا اشْتَكَى عُضْوًا تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى.
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, ‘তুমি ঈমানদারদেরকে তাদের পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব ও দয়া-অনুগ্রহের ক্ষেত্রে একটি দেহের মত দেখবে। যখন দেহের কোন অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর তার জন্য বিনিদ্র ও জ্বরে আক্রান্ত হয়’
(বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯৫৩)।
