৬/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ৭১ - সব নেশাদার দ্রব্য মদ
নেশাদার দ্রব্য
মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল (ﷺ) বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে, মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশী পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। আল্লাহ তা‘আলা বলেন,يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلاَمُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ- إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللهِ وَعَنْ الصَّلاَةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ-হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাক। যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্র“তা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর যিক্র ও ছালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে’? (মায়িদাহ ৯০-৯১)
সব নেশাদার দ্রব্য মদ: খামর হারামের স্পষ্ট হাদিস
ঊপদেশ : ৭১
ঊপদেশহাদিস নম্বর ৭১
عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ خَمْرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا وَمَاتَ لَمْ يَتُبْ مِنْهَا وَهُوَ مُدْمِنُهَا لَمْ يَشْرَبْهَا فِي الْآخِرَةِ.
ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, ‘সব নেশাদার দ্রব্য মদ আর সব ধরনের মদ হারাম। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে তওবা বিহীন অবস্থায় মারা যাবে সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পাবে না’
(মুসলিম ২/১৬৭ পৃঃ, ‘মদ্যপান’ অধ্যায়, ‘সকল নেশাদার দ্রব্য হারাম’ অনুচ্ছেদে, মিশকাত হা/৩৬৩৮; বাংলা মিশকাত ৭ম খণ্ড, হা/৩৪৭২ ‘হুদূদ’ অধ্যায়)।
ঊপদেশ হাদিস ৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, সব নেশাদার দ্রব্য মদ এবং সব ধরনের মদ হারাম। অর্থাৎ শুধু নির্দিষ্ট কোনো পানীয় নয়, যে বস্তু নেশা তৈরি করে তা এই সতর্কতার মধ্যে পড়ে। হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করে এবং তওবা ছাড়া আসক্ত অবস্থায় মারা যায়, সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পাবে না। এখানে মূল শিক্ষা হলো নেশা থেকে দূরে থাকা এবং ভুল হলে তওবার দিকে ফিরে আসা। হাদিসে আসক্তির কথা এসেছে, তাই নিয়মিত নেশাকে সাধারণ অভ্যাস মনে করা বিপজ্জনক। একজন মুসলিমের জন্য বিবেক, ইবাদত ও চরিত্র রক্ষায় নেশাদার দ্রব্য থেকে বাঁচা প্রয়োজন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সব নেশাদার দ্রব্যকে মদের অন্তর্ভুক্ত বলা হয়েছে।
- সব ধরনের মদ হারাম—এ শিক্ষা স্পষ্ট।
- আসক্ত অবস্থায় তওবা ছাড়া মৃত্যু ভয়াবহ সতর্কতার বিষয়।
- ভুল হলে তওবার দিকে দ্রুত ফিরে আসা দরকার।
