৬/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ৭৬ - তিন শ্রেণীর কঠিন সতর্কতা
নেশাদার দ্রব্য
মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল (ﷺ) বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে, মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশী পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। আল্লাহ তা‘আলা বলেন,يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلاَمُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ- إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللهِ وَعَنْ الصَّلاَةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ-হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাক। যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্র“তা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর যিক্র ও ছালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে’? (মায়িদাহ ৯০-৯১)
তিন শ্রেণীর মানুষ: পরিবার, পোশাক-আচরণ ও নেশা বিষয়ে সতর্কতা
ঊপদেশ : ৭৬
ঊপদেশহাদিস নম্বর ৭৬
عَنْ عَمَّارِ بْنِ يَاسَرٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ ثَلاَثَةٌ لاَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ أَبَدًا اَلدَّيُوْثُ وَالرَّجْلَةُ مِنَ النِّسَاءِ وَمُدْمِنُ الْخَمْرِ.
আম্মার ইবনু ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, ‘তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না।(১) যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়।(২) পুরুষের বেশধারী নারী।(৩) নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী’
(তাবরাণী, তারগীব হা/৩৩৮১)।
ঊপদেশ হাদিস ৭৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে কঠিন সতর্কতা এসেছে। প্রথমত, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়। দ্বিতীয়ত, পুরুষের বেশধারী নারী। তৃতীয়ত, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী। এখানে পরিবার, পরিচয় ও নেশার বিষয় একসাথে এসেছে। পরিবারে অশালীনতার সুযোগ দেওয়া মানে নিজের দায়িত্বকে অবহেলা করা। পোশাক ও আচরণে সীমা রক্ষা করাও ইসলামী শালীনতার অংশ। আর নিয়মিত নেশা মানুষের বিবেক ও আমলকে ক্ষতি করে। হাদিসের ভাষা কঠোর, তাই এটি নিজের সংশোধনের জন্য নেওয়া উচিত। অন্যকে অপমান করার জন্য নয়; বরং নিজের পরিবার, চরিত্র ও অভ্যাস ঠিক করার জন্য।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পরিবারে বেহায়াপনার সুযোগ দেওয়া গুরুতর সতর্কতার বিষয়।
- পোশাক ও আচরণে শালীনতা রক্ষা করা দরকার।
- নিয়মিত নেশাদার দ্রব্য পান করা ভয়াবহ অভ্যাস।
- হাদিসের শিক্ষা নিজের সংশোধনের জন্য গ্রহণ করা উচিত।
