৬/১. অধ্যায়ঃ

ঊপদেশ হাদিস ৭৭ - মদপান, অবাধ্যতা ও দায়ূস

নেশাদার দ্রব্য

মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল (ﷺ) বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে, মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশী পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। আল্লাহ তা‘আলা বলেন,يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلاَمُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ- إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللهِ وَعَنْ الصَّلاَةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ-হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাক। যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্র“তা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর যিক্‌র ও ছালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে’? (মায়িদাহ ৯০-৯১)

মদাসক্ত, অবাধ্য সন্তান ও দায়ূস: তিন শ্রেণীর কঠিন সতর্কতা

ঊপদেশহাদিস নম্বর ৭৭

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ ثَلاَثَةٌ قَدْ حَرَّمَ اللهُ عَلَيْهِمْ اَلْجَنَّةَ مُدْمِنُ الخَمْرِ وََالعَاقُّ وَالدَّيُوْتُ الَّذِيْ يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ.

ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূল (ﷺ) বলেছেন, ‘তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা’আলা জান্নাত হারাম করেছেন।(১) সর্বদা মদপানকারী,(২) পিতা-মাতার অবাধ্য সন্তান ও(৩) পরিবারে বেপর্দার সুযোগ দানকারী (দায়ূছ)’

(নাসাঈ, মিশকাত হা/৩৬৫৫)।

ঊপদেশ হাদিস ৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ জান্নাত হারাম করেছেন বলে সতর্ক করা হয়েছে। তারা হলো সর্বদা মদপানকারী, পিতা-মাতার অবাধ্য সন্তান এবং পরিবারে বেপর্দা বা খারাপ কাজের সুযোগ দানকারী দায়ূস। এখানে তিনটি বিষয়ে জোর আছে—নিজের নেশার অভ্যাস, পিতা-মাতার হক এবং পরিবারের নৈতিক দায়িত্ব। মদাসক্তি ব্যক্তিকে ভেতর থেকে দুর্বল করে। পিতা-মাতার অবাধ্যতা কৃতজ্ঞতা ও দায়িত্বের বিপরীত। আর পরিবারে খারাপ কাজকে মেনে নেওয়া দায়িত্বহীনতা। হাদিসটি মানুষকে ভয় দেখিয়ে ভেঙে দিতে নয়; বরং জাগিয়ে দিতে এসেছে, যেন সে তওবা করে, সম্পর্ক ঠিক করে এবং পরিবারকে সঠিক পথে রাখতে চেষ্টা করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সর্বদা মদপানকারী সম্পর্কে কঠিন সতর্কতা এসেছে।
  • পিতা-মাতার অবাধ্যতা বড় অপরাধের মধ্যে পড়ে।
  • পরিবারে খারাপ কাজ মেনে নেওয়া দায়িত্বহীনতা।
  • তওবা ও সংশোধনের পথে ফিরে আসা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন