৭/২১. অধ্যায়ঃ

১০০ সুসাব্যস্ত হাদীস হাদিস ৯৪ - হালাল উপার্জন থেকে দানের ফজিলত

সাদক্বাহ করা

হালাল উপার্জন থেকে দান: সামান্য দানের বড় মূল্য

১০০ সুসাব্যস্ত হাদীসহাদিস নম্বর ৯৪

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুরের মূল্য পরিমাণ দান করে– আল্লাহ তো হালাল বস্তু ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না- তবে আল্লাহ তা তাঁর ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তাকে তার দানকারীর জন্য বৃদ্ধি করতে থাকেন যেরূপ তোমাদের কেউ তার অশ্বশাবককে লালন-পালন করতে থাকে। অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায়।”

(বুখারী ১০৮০, মুসলিম ১০১৮)

অনুবাদের উৎস

সংকলক:
হাদিস প্রজেক্ট টীম কতৃক সংগৃহীত
মতামত ও সংশোধনের শর্তাবলি

১০০ সুসাব্যস্ত হাদীস হাদিস ৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে হালাল উপার্জন থেকে দানের গুরুত্ব এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হালাল উপার্জন থেকে একটি খেজুরের মূল্য পরিমাণ দান করে, আল্লাহ তা গ্রহণ করেন। কারণ আল্লাহ হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। এরপর আল্লাহ সেই দান দানকারীর জন্য বৃদ্ধি করেন, যেমন কেউ তার অশ্বশাবক লালন-পালন করে। শেষে তা পাহাড়সম হতে পারে—এমন উপমা দেওয়া হয়েছে। হালাল দান, সাদকাহ এবং দানের ফজিলত—এই হাদিসের মূল বিষয়। এখানে দানের পরিমাণের চেয়ে হালাল হওয়া ও আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ। সামান্য দানকেও তুচ্ছ ভাবা ঠিক নয়, যদি তা হালাল উপার্জন থেকে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দান হালাল উপার্জন থেকে হওয়া জরুরি।
  • সামান্য দানও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে।
  • আল্লাহ হালাল বস্তু গ্রহণ করেন—এটি হাদিসে স্পষ্ট এসেছে।
  • দানকারীর জন্য দান বৃদ্ধি পাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন