৪/৫. অধ্যায়ঃ
দুই ওয়াক্তের সালাত একত্র করা
সুনানে আবু দাউদ : ১২০৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২০৯
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنْ أَبِي مَوْدُودٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي يَحْيَى، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَا جَمَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ قَطُّ فِي السَّفَرِ إِلاَّ مَرَّةً . قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا يُرْوَى عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفًا عَلَى ابْنِ عُمَرَ أَنَّهُ لَمْ يُرَ ابْنُ عُمَرَ جَمَعَ بَيْنَهُمَا قَطُّ إِلاَّ تِلْكَ اللَّيْلَةَ يَعْنِي لَيْلَةَ اسْتُصْرِخَ عَلَى صَفِيَّةَ وَرُوِيَ مِنْ حَدِيثِ مَكْحُولٍ عَنْ نَافِعٍ أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ فَعَلَ ذَلِكَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সফরকালে কেবলমাত্র একবারই মাগরিব ও ইশার সালাতকে একত্র করেছেন (একাধিকবার নয়)। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এ হাদিস আইয়ুব হতে তিনি নাফি হতে ইবন উমর (রাঃ) সূত্রে ‘মওকুফ’ হিসাবে বর্ণিত হয়েছে। অর্থাৎ যেদিন (তার স্ত্রী) সাফিয়ার মৃত্যু সংবাদে ইবন উমর (রাঃ) মদিনার উদ্দেশ্যে রওয়ানা হন শুধুমাত্র ঐ রাতেই নাফি (রহঃ) ইবন উমরকে দুই সালাতকে একত্র করতে দেখেন, এছাড়া অন্য সময় নয়। অপরদিকে মাকহুল নাফি হতে বর্ণনা করেছেন, তিনি ইবন উমর (রাঃ)-কে একবার কিংবা দুইবার এরূপ করতে দেখেছেন।
[১২১২] এর সানাদ দূর্বল। সানাদে ‘আব্দুল্লাহ্ ইবনু নাফি’ দূর্বল।
