৪/১০. অধ্যায়ঃ
মুসাফির কখন পূর্ণ সালাত আদায় করবে?
সুনানে আবু দাউদ : ১২২৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২২৯
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ، - وَهَذَا لَفْظُهُ - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَشَهِدْتُ مَعَهُ الْفَتْحَ فَأَقَامَ بِمَكَّةَ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً لاَ يُصَلِّي إِلاَّ رَكْعَتَيْنِ وَيَقُولُ " يَا أَهْلَ الْبَلَدِ صَلُّوا أَرْبَعًا فَإِنَّا قَوْمٌ سَفْرٌ " .
‘ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং মাক্কা বিজয়ের দিনেও তাঁর সাথে ছিলাম। তিনি মাক্কাতে আঠারো দিন অবস্থান করেন। এ সময় তিনি ফরজ সালাত দুই রাকাত আদায় করেন এবং বলেন: হে শহরবাসী! তোমরা চার রাকাত সালাত আদায় করবে। কেননা আমরা মুসাফির সম্প্রদায় (তাই চার রাকাতের স্থলে দুই রাকাত আদায় করেছি)।
[১২৩২] তিরমিযী (অধ্যায়ঃ সলাত, অনুঃ সলাত ক্বাসর করা, হাঃ ৫৪৫), আহমাদ (৪/৪৩০), ইবনু খুযাইমাহ (হাঃ ১৬৪৩) সকলে ‘আলী ইবনু ইয়াযীদ ইবনু জাদ’আন হতে। এর সানাদ দুর্বল। সানাদে ‘আলী ইবনু ইয়াযীদ ইবনু জাদ’আন দুর্বল।
