৪/১৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১২৩৭ - দুই কাতারে সালাতুল খাওফ
যিনি বলেন, ইমামের সাথে এক কাতার দাঁড়াবে এবং এক কাতার দাঁড়িয়ে থাকবে শত্রুর মোকাবিলায়। ইমাম তার নিকটস্থ কাতারের লোকদের নিয়ে এক রাকাত সালাত আদায় করে ইমাম ততক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না তার সাথে এক রাকাত সালাত আদায়কারীরা নিজস্বভাবে তাদের দ্বিতীয় রাকাত আদায় করে নেয়। অতঃপর তারা শত্রুর সম্মুখে চলে যাবে এবং দ্বিতীয় দল আসবে। ইমাম তাদের নিয়ে এক রাকাত আদায় করবেন। অতঃপর তিনি ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ এরা নিজস্বভাবে নিজ নিজ দ্বিতীয় রাকাত পূর্ণ করে নেয়। অতঃপর ইমাম সকলকে নিয়ে একত্রে সালাম ফিরাবে।
দুই কাতারে সালাতুল খাওফ আদায়
সুনানে আবূ দাউদ : ১২৩৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৩৭
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ صَلَّى بِأَصْحَابِهِ فِي خَوْفٍ فَجَعَلَهُمْ خَلْفَهُ صَفَّيْنِ فَصَلَّى بِالَّذِينَ يَلُونَهُ رَكْعَةً ثُمَّ قَامَ فَلَمْ يَزَلْ قَائِمًا حَتَّى صَلَّى الَّذِينَ خَلْفَهُمْ رَكْعَةً ثُمَّ تَقَدَّمُوا وَتَأَخَّرَ الَّذِينَ كَانُوا قُدَّامَهُمْ فَصَلَّى بِهِمُ النَّبِيُّ ﷺ رَكْعَةً ثُمَّ قَعَدَ حَتَّى صَلَّى الَّذِينَ تَخَلَّفُوا رَكْعَةً ثُمَّ سَلَّمَ .
সাহল ইবনু আবূ হাসমাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) তাঁর সাহাবীদেরকে নিয়ে সালাতুল খাওফ আদায় করেন। তিনি তাঁর পিছনে সাহাবীদেরকে দুই কাতারে দাঁড় করান। অতঃপর তাঁর কাছাকাছি কাতারের লোকদের নিয়ে এক রাকাত সালাত আদায় করেন। অতঃপর তাঁর কাছাকাছি কাতারের লোকেরা নিজেরাই বাকী এক রাকাত আদায় করে নেন কিন্তু তিনি যথারীতি দাঁড়িয়ে থাকলেন। অতঃপর যারা পিছনের (দ্বিতীয়) কাতারে ছিল তারা সম্মুখে আসলো এবং যারা সম্মুখে ছিল তারা পিছনে চলে গেল। তারপর নবী (ﷺ) এদেরকে নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তিনি (ﷺ) বসে রইলেন আর পিছনের লোকেরা বাকী এক রাকাত পূর্ণ করলো। সবশেষে তিনি সালাম ফিরালেন।
সুনানে আবূ দাউদ হাদিস ১২৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর সালাতুল খাওফের একটি পদ্ধতি এসেছে। তিনি সাহাবীদের দুই কাতারে দাঁড় করান। প্রথমে তাঁর কাছাকাছি কাতারের লোকদের নিয়ে এক রাকাত সালাত আদায় করেন। এরপর তিনি দাঁড়িয়ে থাকেন, আর সেই কাতারের লোকেরা নিজেদের বাকি এক রাকাত পূর্ণ করে নেয়। তারপর সামনে থাকা লোকেরা পিছনে যায় এবং পিছনের লোকেরা সামনে আসে। নবী (صلى الله عليه وسلم) দ্বিতীয় দলের সঙ্গে এক রাকাত আদায় করেন। এরপর তিনি বসে থাকেন, আর পিছনের লোকেরা নিজেদের বাকি এক রাকাত পূর্ণ করে। শেষে তিনি সালাম ফিরান। এই বর্ণনায় সালাতুল খাওফের শৃঙ্খলা, ইমামের অবস্থান এবং দুই দলের পালাক্রম পরিষ্কারভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতুল খাওফে সাহাবীদের দুই কাতারে ভাগ করা হয়েছে।
- প্রথম দল নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে এক রাকাত পড়ে বাকি রাকাত পূর্ণ করেছে।
- দ্বিতীয় দল সামনে এসে নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে এক রাকাত পড়েছে।
- শেষে নবী (صلى الله عليه وسلم) সালাম ফিরিয়ে সালাত শেষ করেছেন।
