৪/১৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১২৩৮ - যাতুর রিকায় সালাতুল খাওফ

যিনি বলেন, যখন ইমাম এক রাকাত আদায় করে দাঁড়িয়ে থাকবেন, তখন লোকজন নিজেদের অবশিষ্ট এক রাকাত পূরণ করে সালাম ফিরিয়ে শত্রুর মোকাবিলায় দাঁড়াবে। এতে সালাম হবে পৃথক পৃথক।

যাতুর রিকায় সালাতুল খাওফের আমল

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৩৮

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ ﷺ يَوْمَ ذَاتِ الرِّقَاعِ صَلاَةَ الْخَوْفِ أَنَّ طَائِفَةً صَفَّتْ مَعَهُ وَطَائِفَةً وِجَاهَ الْعَدُوِّ فَصَلَّى بِالَّتِي مَعَهُ رَكْعَةً ثُمَّ ثَبَتَ قَائِمًا وَأَتَمُّوا لأَنْفُسِهِمْ ثُمَّ انْصَرَفُوا وَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ وَجَاءَتِ الطَّائِفَةُ الأُخْرَى فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ مِنْ صَلاَتِهِ ثُمَّ ثَبَتَ جَالِسًا وَأَتَمُّوا لأَنْفُسِهِمْ ثُمَّ سَلَّمَ بِهِمْ .قَالَ مَالِكٌ وَحَدِيثُ يَزِيدَ بْنِ رُومَانَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَىَّ .

সালিহ ইবনু খাওয়াত (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি ঐ ব্যক্তি হতে বর্ণনা করেন, যিনি যাতুর-রিক্বা'র অভিযানে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাতুল খাওফ আদায় করেছেন। (তাদের সালাত আদায়ের পদ্ধতি এরূপ ছিল যে), একদল তাঁর সাথে কাতারবদ্ধ হলো এবং একদল শত্রুর মোকাবিলায় দাঁড়িয়ে রইল। (প্রথমে) তিনি তাঁর নিকটবর্তী সাথীদেরকে নিয়ে এক রাকাত সালাত আদায় করে স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। আর লোকেরা বাকী (এক রাকাত সালাত) নিজেরা আদায় করে দুশমনের মোকাবিলায় চলে গেলেন। অতঃপর (সালাতের জন্য) দ্বিতীয়দলটি তাঁর পিছনে এসে দাঁড়ালে তিনি তাদেরকে নিয়ে তাঁর অবশিষ্ট এক রাকাত আদায় করে বসে রইলেন। তখন তারা তাদের দ্বিতীয় রাকাত নিজেরাই আদায় করে নিলেন। অতঃপর তিনি তাদেরকে নিয়ে সালাম ফিরালেন।ইমাম মালিক (রহঃ) বলেন, "সালাতুল খাওফ" আদায় সম্পর্কে যে কয়টি পদ্ধতির কথা বর্ণিত আছে এবং আমি শুনেছি, তার মধ্যে ইয়াযীদ ইবনু রূমানের এ হাদীসটি আমার নিকট অধিক পছন্দনীয়।

সুনানে আবূ দাউদ হাদিস ১২৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে যাতুর রিকা অভিযানে সালাতুল খাওফের পদ্ধতি বর্ণিত হয়েছে। একদল রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে কাতারে দাঁড়ায়, আরেক দল শত্রুর মুখোমুখি থাকে। নবী (صلى الله عليه وسلم) প্রথম দলের সঙ্গে এক রাকাত আদায় করেন, তারপর দাঁড়িয়ে থাকেন। তারা নিজেরা বাকি রাকাত পূর্ণ করে শত্রুর সামনে চলে যায়। এরপর দ্বিতীয় দল এসে নবী (صلى الله عليه وسلم)-এর পিছনে দাঁড়ায়। তিনি তাদের নিয়ে নিজের বাকি এক রাকাত আদায় করেন, তারপর বসে থাকেন। তারা নিজেদের দ্বিতীয় রাকাত পূর্ণ করে। শেষে নবী (صلى الله عليه وسلم) তাদের নিয়ে সালাম ফিরান। ইমাম মালিক (রহঃ) বলেন, সালাতুল খাওফের পদ্ধতি নিয়ে তিনি যে কয়টি বর্ণনা শুনেছেন, এর মধ্যে ইয়াজিদ ইবন রুমানের এই বর্ণনাটি তাঁর কাছে বেশি পছন্দনীয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতুল খাওফে এক দল সালাতে, আরেক দল শত্রুর সামনে ছিল।
  • প্রথম দল নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে এক রাকাত পড়ে বাকি রাকাত নিজে পূর্ণ করেছে।
  • দ্বিতীয় দল পরে এসে একইভাবে সালাতে অংশ নিয়েছে।
  • ইমাম মালিক (রহঃ) এই পদ্ধতিকে তাঁর শোনা বর্ণনাগুলোর মধ্যে পছন্দনীয় বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন