৪/১৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১২৪২ - দুই দলের সালাতুল খাওফের পদ্ধতি
যিনি বলেন, সকলেই একত্রে তাকবীর বলবে, যদিও তারা কিবলার বিপরীত দিকে মুখ করে থাকে। ইমাম তাঁর কাছের লোকদের নিয়ে এক রাকাত আদায় করবেন। এরপর এরা তাদের সাথীদের সারিতে এসে দাঁড়াবে এবং ঐ দলটি এসে নিজস্বভাবে এক রাকাত আদায় করবে। ইমাম এদেরকে নিয়ে আরো এক রাকাত আদায় করবেন। অতঃপর শত্রুর মোকাবিলায় দাঁড়িয়ে থাকা দলটি সামনে এগিয়ে এসে নিজস্বভাবে তাদের এক রাকাত আদায় করে নিবে। সবার সালাত শেষ হওয়া পর্যন্ত ইমাম যথারীতি বসেই থাকবেন এবং পরে সবাইকে নিয়ে একত্রে সালাম ফিরাবেন।
দুই দলে সালাতুল খাওফ আদায়ের নিয়ম
সুনানে আবূ দাউদ : ১২৪২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৪২
قَالَ أَبُو دَاوُدَ وَأَمَّا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ فَحَدَّثَنَا قَالَ حَدَّثَنِي عَمِّي، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهُ بِهَذِهِ الْقِصَّةِ،قَالَتْ كَبَّرَ رَسُولُ اللَّهِ ﷺ وَكَبَّرَتِ الطَّائِفَةُ الَّذِينَ صُفُّوا مَعَهُ ثُمَّ رَكَعَ فَرَكَعُوا ثُمَّ سَجَدَ فَسَجَدُوا ثُمَّ رَفَعَ فَرَفَعُوا ثُمَّ مَكَثَ رَسُولُ اللَّهِ ﷺ جَالِسًا ثُمَّ سَجَدُوا هُمْ لأَنْفُسِهِمُ الثَّانِيَةَ ثُمَّ قَامُوا فَنَكَصُوا عَلَى أَعْقَابِهِمْ يَمْشُونَ الْقَهْقَرَى حَتَّى قَامُوا مِنْ وَرَائِهِمْ وَجَاءَتِ الطَّائِفَةُ الأُخْرَى فَقَامُوا فَكَبَّرُوا ثُمَّ رَكَعُوا لأَنْفُسِهِمْ ثُمَّ سَجَدَ رَسُولُ اللَّهِ ﷺ فَسَجَدُوا مَعَهُ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ وَسَجَدُوا لأَنْفُسِهِمُ الثَّانِيَةَ ثُمَّ قَامَتِ الطَّائِفَتَانِ جَمِيعًا فَصَلُّوا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَرَكَعَ فَرَكَعُوا ثُمَّ سَجَدَ فَسَجَدُوا جَمِيعًا ثُمَّ عَادَ فَسَجَدَ الثَّانِيَةَ وَسَجَدُوا مَعَهُ سَرِيعًا كَأَسْرَعِ الإِسْرَاعِ جَاهِدًا لاَ يَأْلُونَ سِرَاعًا ثُمَّ سَلَّمَ رَسُولُ اللَّهِ ﷺ وَسَلَّمُوا فَقَامَ رَسُولُ اللَّهِ ﷺ وَقَدْ شَارَكَهُ النَّاسُ فِي الصَّلاَةِ كُلِّهَا .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর তাকবির বলার সাথে সাথে তাঁর নিকটবর্তী কাতারের লোকজন ও তাকবির বললো। অতঃপর তিনি রুকু করলে তারাও রুকু করলো। এরপর তিনি সিজদা করলে তারাও সিজদা করলো, পরে তিনি মাথা উঠালে তারাও মাথা উঠালো। এরপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্থির হয়ে বসে থাকলেন, তবে লোকেরা নিজ নিজ দ্বিতীয় রাক'আত আদায় করে নিল।অতঃপর তারা দাঁড়িয়ে পিছনের দিকে সরে গিয়ে দ্বিতীয় দলটির পিছনে অবস্থান করলো। তারপর দ্বিতীয় দলটি সামনে এসে তাকবির বলে স্ব স্ব সালাতের রুকু পর্যন্ত শেষ করলো। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সিজদা করলে তারাও তাঁর সাথে সিজদা করলো। এরপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উঠে দাঁড়ান। আর এ সময় লোকেরা নিজ নিজ দ্বিতীয় রাক'আত সমাপ্ত করলো।অতঃপর উভয় দল একত্রে উঠে দাঁড়ালো এবং তারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে সালাত আদায় করলো। তারা তাঁর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাথে সাথে রুকু এবং সিজদা আদায় করলো। এরপর তিনি দ্বিতীয় সিজদা করলে লোকেরাও তাঁর সাথে খুবই তাড়াতাড়ি সিজদা করলো। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাথীরা সালাম ফিরালেন। এরপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাত শেষে দাঁড়ালেন। এভাবে লোকজন তাঁর সাথে পুরো সালাতে অংশগ্রহণ করে।
সুনানে আবূ দাউদ হাদিস ১২৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতুল খাওফের একটি বিস্তারিত পদ্ধতি এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকবির বললে তাঁর কাছে থাকা দলও তাকবির বলে। তিনি রুকু করলে তারা রুকু করে, তিনি সিজদা করলে তারা সিজদা করে। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বসে থাকেন, আর প্রথম দল নিজেদের দ্বিতীয় সিজদা শেষ করে পিছনে চলে যায়। তারপর দ্বিতীয় দল সামনে এসে সালাতে অংশ নেয়। তারা নিজেদের অংশ আদায় করে, এরপর দুই দল একসাথে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে রুকু ও সিজদায় অংশ নেয়। এই বর্ণনায় দেখা যায়, সালাতুল খাওফে ইমামের অনুসরণ, কাতার বদল, দ্রুত সিজদা এবং সবাইকে সালাতে যুক্ত রাখার সুন্দর ব্যবস্থা ছিল। হাদিসটি যুদ্ধাবস্থায়ও সালাতের গুরুত্ব ও জামাতের শৃঙ্খলা স্পষ্ট করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতুল খাওফে ইমামের অনুসরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।
- দুই দল পালাক্রমে সালাতে অংশ নিতে পারে—এ বর্ণনায় তা এসেছে।
- নিরাপত্তা ও সালাত—দুটিই একসাথে বিবেচনায় রাখা হয়েছে।
- কঠিন সময়েও জামাতের শৃঙ্খলা রক্ষা করা হয়েছে।
