৪/১৮. অধ্যায়ঃ
যিনি বলেন, প্রত্যেক দল কেবল এক রাকাত আদায় করবে, পুরো সালাত নয়।
সুনানে আবু দাউদ : ১২৪৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২৪৭
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ بُكَيْرِ بْنِ الأَخْنَسِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ فَرَضَ اللَّهُ تَعَالَى الصَّلاَةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَفِي الْخَوْفِ رَكْعَةً .
ইবনু আব্বাস হতে বর্ণিতঃ
মহামহিয়ান আল্লাহ তোমাদের নবী (ﷺ)-এর জবানীতে সালাত ফরজ করেছেন, বাসস্থানে থাকাকালে চার রাকাত, সফর অবস্থায় দুই রাকাত এবং ভয়-ভীতির সময় (যুদ্ধে) এক রাকাত।
সহীহঃ মুসলিম।
