৪/১৮. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১২৪৬ - ভয়ের সময় এক রাকাত সালাত
যিনি বলেন, প্রত্যেক দল কেবল এক রাকাত আদায় করবে, পুরো সালাত নয়।
সালাতুল খাওফে এক রাকাতের বর্ণনা
সুনানে আবূ দাউদ : ১২৪৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৪৬
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي الأَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنِ الأَسْوَدِ بْنِ هِلاَلٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ، قَالَ كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِ بِطَبَرِسْتَانَ فَقَامَ فَقَالَ أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ ﷺ صَلاَةَ الْخَوْفِ فَقَالَ حُذَيْفَةُ أَنَا فَصَلَّى بِهَؤُلاَءِ رَكْعَةً وَبِهَؤُلاَءِ رَكْعَةً وَلَمْ يَقْضُوا .قَالَ أَبُو دَاوُدَ وَكَذَا رَوَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ وَمُجَاهِدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ وَعَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ وَيَزِيدُ الْفَقِيرُ وَأَبُو مُوسَى - قَالَ أَبُو دَاوُدَ رَجُلٌ مِنَ التَّابِعِينَ لَيْسَ بِالأَشْعَرِيِّ - جَمِيعًا عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ ﷺ وَقَدْ قَالَ بَعْضُهُمْ فِي حَدِيثِ يَزِيدَ الْفَقِيرِ إِنَّهُمْ قَضَوْا رَكْعَةً أُخْرَى . وَكَذَلِكَ رَوَاهُ سِمَاكٌ الْحَنَفِيُّ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ وَكَذَلِكَ رَوَاهُ زَيْدُ بْنُ ثَابِتٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ فَكَانَتْ لِلْقَوْمِ رَكْعَةً رَكْعَةً وَلِلنَّبِيِّ ﷺ رَكْعَتَيْنِ .
সালাবাহ ইবনু যাহদাম (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা সাঈদ ইবনুল ‘আস (রাঃ)-এর সাথে 'তাবারিস্থান' অভিযানে ছিলাম। তিনি সেখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে এমন কে আছেন, যিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে 'সালাতুল খাওফ' আদায় করেছেন? হুযাইফাহ (রাঃ) বলেন, আমি। অতঃপর তিনি এক দলকে নিয়ে এক রাক'আত এবং আরেক দলকে নিয়ে এক রাক'আত সালাত আদায় করেন। এ সময়ে তারা (মুক্তাদীরা) অবশিষ্ট (এক রাক'আত) সালাত পূরণ করেনি।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, অনুরূপ বর্ণনা করেছেন ‘উবায়দুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ও মুজাহিদ- ইবনু ‘আব্বাস হতে মারফূ'ভাবে এবং আবদুল্লাহ ইবনু শাক্বীক- আবূ হুরায়রা হতে মারফূ'ভাবে, এবং ইয়াযীদ আল-ফাক্বীর ও তাবিঈ আবূ মূসা- জাবির হতে মারফূ'ভাবে। অনুরূপভাবে সিমাক আল-হানাফি (রহঃ) ইবনু উমর (রাঃ) হতে। কতিপয় বর্ণনাকারী ইয়াযীদ আল-ফাক্বীরের হাদীসে বলেন, তারা বাকী এক রাক'আত পূর্ণ করে নেয়। অনুরূপ বর্ণনা করেছেন যায়িদ ইবনু সাবিত (রাঃ) নবী (ﷺ) হতে। তিনি বলেন, সকল লোকের জন্য ছিল এক রাক'আত এবং নবী (ﷺ) এর জন্য ছিল দু' রাক'আত।
সুনানে আবূ দাউদ হাদিস ১২৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে তাবারিস্তান অভিযানের সময়ের একটি ঘটনা এসেছে। সাঈদ ইবন আস (রাঃ) জিজ্ঞেস করেন, কারা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সালাতুল খাওফ আদায় করেছেন। হুযাইফা (রাঃ) বলেন, তিনি করেছেন। এরপর তিনি এক দলকে নিয়ে এক রাকাত এবং আরেক দলকে নিয়ে এক রাকাত সালাত আদায় করেন। এই বর্ণনায় বলা হয়েছে, তারা অবশিষ্ট সালাত পূর্ণ করেনি। তবে ইমাম আবূ দাউদ (রহঃ) একই বিষয়ের আরও বর্ণনা উল্লেখ করেছেন এবং কিছু বর্ণনায় বাকি এক রাকাত পূর্ণ করার কথাও এসেছে। যায়দ ইবন সাবিত (রাঃ)-এর বর্ণনায় বলা হয়েছে, লোকদের জন্য এক রাকাত করে এবং নবী (صلى الله عليه وسلم)-এর জন্য দুই রাকাত ছিল। তাই হাদিসটি সালাতুল খাওফের বিভিন্ন বর্ণনার মধ্যে একটি সংক্ষিপ্ত পদ্ধতি দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতুল খাওফে এক রাকাত করে আদায়ের বর্ণনা পাওয়া যায়।
- একই বিষয়ে একাধিক বর্ণনার পার্থক্য সতর্কভাবে বুঝতে হয়।
- সাহাবীরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল জেনে সালাত আদায় করতেন।
- ভয়ের সময় সালাতের নিয়ম পরিস্থিতির সঙ্গে যুক্ত ছিল।
