৫/২৬. অধ্যায়ঃ

রাতের সালাতে উচ্চস্বরে কিরাআত পাঠ

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩২৯

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، ‏:‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ لَيْلَةً فَإِذَا هُوَ بِأَبِي بَكْرٍ - رضى الله عنه - يُصَلِّي يَخْفِضُ مِنْ صَوْتِهِ - قَالَ - وَمَرَّ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَهُوَ يُصَلِّي رَافِعًا صَوْتَهُ - قَالَ - فَلَمَّا اجْتَمَعَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏:‏ ‏"‏ يَا أَبَا بَكْرٍ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي تَخْفِضُ صَوْتَكَ ‏"‏ ‏.‏ قَالَ ‏:‏ قَدْ أَسْمَعْتُ مَنْ نَاجَيْتُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ وَقَالَ لِعُمَرَ ‏:‏ ‏"‏ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي رَافِعًا صَوْتَكَ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ ‏:‏ يَا رَسُولَ اللَّهِ أُوقِظُ الْوَسْنَانَ وَأَطْرُدُ الشَّيْطَانَ ‏.‏ زَادَ الْحَسَنُ فِي حَدِيثِهِ ‏:‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏:‏ ‏"‏ يَا أَبَا بَكْرٍ ارْفَعْ مِنْ صَوْتِكَ شَيْئًا ‏"‏ ‏.‏ وَقَالَ لِعُمَرَ ‏:‏ ‏"‏ اخْفِضْ مِنْ صَوْتِكَ شَيْئًا ‏"‏ ‏.‏

আবু ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এক রাতে নবী (ﷺ) বেরিয়ে আবু বকর (রাঃ) কে নিঃশব্দে কিরাআত পড়তে দেখলেন।অতঃপর উমর ইবন খাত্তাব (রাঃ) এর পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সশব্দে কিরাআত পড়তে দেখলেন।বর্ণনাকারী বলেন, অতঃপর তারা উভয়ে নবী (ﷺ) এর নিকট একত্র হলে নবী (ﷺ) বললেনঃ হে আবু বকর! আমি তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম, তুমি নিঃশব্দে কিরাআত পড়ছিলে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি তাঁকেই শুনাচ্ছিলাম যার সাথে চুপিসারে কথা বলছিলাম।বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি উমর (রাঃ) কে বললেনঃ আমি তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম, তুমি সশব্দে কিরাআত পড়ছিলে। তিনি বললেন হে আল্লাহর রাসূল! আমি ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে এবং শয়তানকে বিতাড়িত করতে চেয়েছিলাম।হাসান (রহঃ) এর বর্ণনায় রয়েছেঃ নবী (ﷺ) বললেনঃ(১) হে আবু বকর! তোমার কিরাআত একটু শব্দ করে পড়বে এবং(২) উমরকে বললেনঃ তোমার কিরাআত একটু নিচু স্বরে পড়বে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন