৬/২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৩৭৮ - সাতাশ রাত ও সূর্যের নিদর্শন

কদরের রাত সম্পর্কে

লাইলাতুল কদরের নিদর্শন: সাতাশ রাতের বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৩৭৮

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَمُسَدَّدٌ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، قَالَ قُلْتُ لأُبَىِّ بْنِ كَعْبٍ أَخْبِرْنِي عَنْ لَيْلَةِ الْقَدْرِ، يَا أَبَا الْمُنْذِرِ فَإِنَّ صَاحِبَنَا سُئِلَ عَنْهَا . فَقَالَ مَنْ يَقُمِ الْحَوْلَ يُصِبْهَا . فَقَالَ رَحِمَ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ وَاللَّهِ لَقَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ - زَادَ مُسَدَّدٌ وَلَكِنْ كَرِهَ أَنْ يَتَّكِلُوا أَوْ أَحَبَّ أَنْ لاَ يَتَّكِلُوا ثُمَّ اتَّفَقَا - وَاللَّهِ إِنَّهَا لَفِي رَمَضَانَ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ لاَ يَسْتَثْنِي .قُلْتُ يَا أَبَا الْمُنْذِرِ أَنَّى عَلِمْتَ ذَلِكَ قَالَ بِالآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ ﷺ . قُلْتُ لِزِرٍّ مَا الآيَةُ قَالَ تُصْبِحُ الشَّمْسُ صَبِيحَةَ تِلْكَ اللَّيْلَةِ مِثْلَ الطَّسْتِ لَيْسَ لَهَا شُعَاعٌ حَتَّى تَرْتَفِعَ .

যির ইবনু হুবাইশ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি উবাই ইবনু কাব (রাঃ)-কে বললাম, হে আবুল মুনযির! আমাকে লাইলাতুল কদর সম্পর্কে বলুন। কেননা আমাদের সাথী (ইবনু মাসউদ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘কেউ সারা বছর কিয়ামুল লাইল করলে সে তা পেয়ে যাবে। এ কথা শুনে উবাই বললেন, আল্লাহ আবূ ‘আবদুর রহমানের প্রতি দয়া করুন। আল্লাহর শপথ! তিনি তো জানেন, কদর রাত রমযান মাসেই রয়েছে। বর্ণনাকারী মুসাদ্দাদ আরো বলেন, তিনি (ইবনু মাসউদ) এজন্যই তা প্রকাশে অপছন্দ করেছেন, যেন লোকেরা কোন নির্দিষ্ট একটি রাতের উপর নির্ভর না করে।অতঃপর উভয় বর্ণনাকারীর বর্ণনা একই রকম। আল্লাহর শপথ! তা হচ্ছে রমযানের সাতাশ তারিখ। আমি বললাম, হে আবুল মুনযির! আপনি তা কিভাবে জানলেন? তিনি বললেন, আমাদের নিকট রাসূলুল্লাহর (ﷺ) বর্ণনাকৃত নিদর্শন দ্বারা। ‘আসিম (রহঃ) বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, কি নিদর্শন? তিনি বললেন, ঐ রাতের ভোরের সূর্য উপরে না উঠা পর্যন্ত নিষ্প্রভ থাকবে, যেন একটি থালার মত।

সুনানে আবূ দাউদ হাদিস ১৩৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে যির (রহঃ) উবাই ইবন কা‘ব (রাঃ)-কে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করেন। কথোপকথনে ইবন মাসউদ (রাঃ)-এর কথাও আসে যে, কেউ সারা বছর কিয়াম করলে তা পেয়ে যাবে। উবাই (রাঃ) বলেন, তিনি জানেন কদর রাত রমজান মাসেই আছে। বর্ণনায় আরও এসেছে, তিনি প্রকাশে অপছন্দ করেছিলেন যেন মানুষ একটি নির্দিষ্ট রাতের ওপর ভরসা করে বসে না থাকে। এরপর উবাই (রাঃ) শপথ করে বলেন, তা রমজানের সাতাশ তারিখ। তিনি এর প্রমাণ হিসেবে নবীজি (صلى الله عليه وسلم)-এর বলা নিদর্শনের কথা বলেন: সেই রাতের ভোরের সূর্য উপরে না উঠা পর্যন্ত রশ্মিহীন থাকে, যেন থালার মতো। তাই এই হাদিসে লাইলাতুল কদর, ২৭ রাত এবং সূর্যের নিদর্শন একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উবাই ইবন কা‘ব (রাঃ) কদর রাত রমজানে আছে বলে উল্লেখ করেছেন।
  • বর্ণনায় সাতাশ রাতের কথা এসেছে।
  • মানুষ যেন এক রাতের ওপর নির্ভর না করে—এ বিষয়টিও উল্লেখ আছে।
  • ভোরের সূর্য রশ্মিহীন থাকার নিদর্শন বর্ণিত হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন