৬/২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৩৭৯ - তেইশ রাতের ইঙ্গিত

কদরের রাত সম্পর্কে

লাইলাতুল কদর সম্পর্কে তেইশ রাতের বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৩৭৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عَبَّادِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ، عَنْ ضَمْرَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ فِي مَجْلِسِ بَنِي سَلِمَةَ وَأَنَا أَصْغَرُهُمْ، فَقَالُوا مَنْ يَسْأَلُ لَنَا رَسُولَ اللَّهِ ﷺ عَنْ لَيْلَةِ الْقَدْرِ وَذَلِكَ صَبِيحَةَ إِحْدَى وَعِشْرِينَ مِنْ رَمَضَانَ .فَخَرَجْتُ فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ صَلاَةَ الْمَغْرِبِ ثُمَّ قُمْتُ بِبَابِ بَيْتِهِ فَمَرَّ بِي فَقَالَ «ادْخُلْ» . فَدَخَلْتُ فَأُتِيَ بِعَشَائِهِ فَرَآنِي أَكُفُّ عَنْهُ مِنْ قِلَّتِهِ فَلَمَّا فَرَغَ قَالَ «نَاوِلْنِي نَعْلِي» . فَقَامَ وَقُمْتُ مَعَهُ فَقَالَ " كَأَنَّ لَكَ حَاجَةً " . قُلْتُ أَجَلْ أَرْسَلَنِي إِلَيْكَ رَهْطٌ مِنْ بَنِي سَلِمَةَ يَسْأَلُونَكَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ فَقَالَ " كَمِ اللَّيْلَةُ " . فَقُلْتُ اثْنَتَانِ وَعِشْرُونَ قَالَ " هِيَ اللَّيْلَةُ " . ثُمَّ رَجَعَ فَقَالَ «أَوِ الْقَابِلَةُ» . يُرِيدُ لَيْلَةَ ثَلاَثٍ وَعِشْرِينَ .

দামরাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু উনাইস (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ

একবার আমি বনু সালামাহ্‌র মজলিসে উপস্থিত হই এবং সেখানে আমিই ছিলাম বয়সে ছোট। তারা বললেন, আমাদের মাঝে রাসূলুল্লাহ (ﷺ)-কে কদর রাত সম্পর্কে জিজ্ঞেস করার মত কেউ আছে কি? ঘটনাটি রমযানের একুশ তারিখ সকাল বেলার। বর্ণনাকারী বলেন, তখন আমি এ উদ্দেশে বের হই এবং মাগরিবের সালাতে রাসূলুল্লাহর (ﷺ) সাক্ষাৎ লাভ করি। আমি তাঁর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকলাম। তিনি আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে ভিতরে প্রবেশ করতে বললে আমি প্রবেশ করি। এ সময় তাঁর রাতের খাবার আনা হলো। খাবার কম থাকায় আমি সামান্য খেয়েছি। তিনি খাওয়া শেষ করে বললেনঃ আমার জুতা দাও।এরপর তিনি উঠলে আমিও তাঁর সাথে উঠি। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কোনো প্রয়োজন আছে কি? আমি বললাম, হাঁ, বনু সালামাহ্‌র লোকেরা আপনার নিকট ‘লাইলাতুল কদর’ সম্বন্ধে জিজ্ঞেস করার জন্যে আমাকে পাঠিয়েছেন। তিনি বললেনঃ আজ কত তারিখ? আমি বললাম, বাইশ। তিনি বললেনঃ তা আজ রাতেই। অতঃপর তিনি ফিরে এসে বললেনঃ অথবা পরবর্তী রাতে। তিনি তেইশ তারিখের রাতের কথা বুঝিয়েছেন।

সুনানে আবূ দাউদ হাদিস ১৩৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে বর্ণনাকারী বলেন, তিনি বনু সালামার মজলিসে ছিলেন এবং বয়সে সবচেয়ে ছোট ছিলেন। লোকেরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করার জন্য কাউকে পাঠাতে চাইল। ঘটনাটি রমজানের একুশ তারিখ সকাল। তিনি বের হয়ে মাগরিবের সালাতে নবীজি (صلى الله عليه وسلم)-এর সাক্ষাৎ পান এবং পরে তাঁর ঘরের দরজায় দাঁড়ান। নবীজি (صلى الله عليه وسلم) তাঁকে ভেতরে ডাকেন। পরে তিনি নিজের প্রয়োজন জানালে নবীজি (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করেন, আজ কত তারিখ। তিনি বলেন, বাইশ। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তা আজ রাতেই; এরপর ফিরে গিয়ে বলেন, অথবা পরের রাত। বর্ণনায় বলা হয়েছে, তাঁর উদ্দেশ্য ছিল তেইশ তারিখের রাত। এই হাদিসে লাইলাতুল কদর খোঁজার বিষয়ে একটি নির্দিষ্ট রাতের ইঙ্গিত এসেছে, তবে অন্যান্য বর্ণনার সাথে মিলিয়ে সতর্কভাবে বোঝা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবিরা লাইলাতুল কদর সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন।
  • প্রশ্ন করতে বয়সে ছোট ব্যক্তিকেও পাঠানো হয়েছে।
  • বর্ণনায় বাইশ ও তেইশ রাতের ইঙ্গিত এসেছে।
  • লাইলাতুল কদর নিয়ে নির্দিষ্ট রাতের বর্ণনা থাকলেও সতর্কভাবে বোঝা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন