৮/৮. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৪৩৭ - বিতরে কিরাআতের ধরন

বিতর সালাতের ওয়াক্ত

বিতর সালাতে সময় ও কিরাআতের সহজতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৪৩৭

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ وِتْرِ، رَسُولِ اللَّهِ ﷺ قَالَتْ رُبَّمَا أَوْتَرَ أَوَّلَ اللَّيْلِ وَرُبَّمَا أَوْتَرَ مِنْ آخِرِهِ . قُلْتُ كَيْفَ كَانَتْ قِرَاءَتُهُ أَكَانَ يُسِرُّ بِالْقِرَاءَةِ أَمْ يَجْهَرُ قَالَتْ كُلَّ ذَلِكَ كَانَ يَفْعَلُ رُبَّمَا أَسَرَّ وَرُبَّمَا جَهَرَ وَرُبَّمَا اغْتَسَلَ فَنَامَ وَرُبَّمَا تَوَضَّأَ فَنَامَ . قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ غَيْرُ قُتَيْبَةَ تَعْنِي فِي الْجَنَابَةِ .

আবদুল্লাহ ইবনু আবূ ক্বায়িস (রহঃ) হতে বর্ণিতঃ

একদা আমি ‘আয়িশাহ (রাঃ)-কে রাসূলুল্লাহর (ﷺ) বিতর সালাত সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি বিতর সালাত কখনো রাতের প্রথমাংশে আবার কখনো শেষাংশে আদায় করেছেন। আমি জিজ্ঞেস করি, নবী (ﷺ) কিভাবে ক্বিরাআত করেছেন? তিনি কি নিঃশব্দে পড়তেন নাকি সশব্দে? তিনি বলেন, তিনি কখনো আস্তে এবং কখনো জোরে-উভয় ভাবেই পড়েছেন। তিনি কখনো গোসল করে ঘুমিয়েছেন এবং কখনো ওজু করে ঘুমিয়েছেন।

ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, কুতাইবাহ ছাড়া অন্যরা ‘স্ত্রী সহবাসের গোসল’ বলেছেন।

সুনানে আবূ দাউদ হাদিস ১৪৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ)-কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বিতর সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, নবী (صلى الله عليه وسلم) কখনো রাতের প্রথমাংশে, আবার কখনো শেষাংশে বিতর আদায় করেছেন। কিরাআত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিনি কখনো আস্তে এবং কখনো জোরে পড়েছেন। আরও বলা হয়েছে, তিনি কখনো গোসল করে ঘুমিয়েছেন এবং কখনো অজু করে ঘুমিয়েছেন। ইমাম আবূ দাউদ (রহঃ) উল্লেখ করেন, কুতাইবা ছাড়া অন্যরা এখানে স্ত্রী সহবাসের গোসল বোঝিয়েছেন। এই হাদিসে বিতরের সময়, কিরাআতের ধরন এবং ঘুমের আগে পবিত্রতার কিছু বর্ণনা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) কখনো প্রথম রাতে, কখনো শেষ রাতে বিতর পড়েছেন।
  • বিতরের কিরাআত কখনো আস্তে, কখনো জোরে ছিল।
  • ঘুমের আগে গোসল বা অজুর বর্ণনা এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم)-এর আমলে কিছু বিষয়ে সহজতা দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন