৯/৫. অধ্যায়ঃ
মাঠে স্বাধীনভাবে বিচরণশীল পশুর যাকাত
সুনানে আবু দাউদ : ১৫৭৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৫৭৬
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مُعَاذٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا وَجَّهَهُ إِلَى الْيَمَنِ أَمَرَهُ أَنْ يَأْخُذَ مِنَ الْبَقَرِ مِنْ كُلِّ ثَلاَثِينَ تَبِيعًا أَوْ تَبِيعَةً وَمِنْ كُلِّ أَرْبَعِينَ مُسِنَّةً وَمِنْ كُلِّ حَالِمٍ - يَعْنِي مُحْتَلِمًا - دِينَارًا أَوْ عِدْلَهُ مِنَ الْمَعَافِرِ ثِيَابٌ تَكُونُ بِالْيَمَنِ .
মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাকে ইয়ামান দেশে পাঠানোর সময় এ নির্দেশ দেন যে, গরুর (যাকাত) প্রতি ত্রিশটির জন্য পূর্ণ এক বছর বয়সী একটি এড়ে বাছুর বা বকনা বাছুর এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক যিম্মি থেকে এক দিনার বা এর সমমূল্যের কাপড়— যা ইয়ামেনে তৈরি হয়— আদায় করতে হবে।
