৯/৩১. অধ্যায়ঃ
ফকীর যাকাত থেকে ধনীকে উপঢৌকন দিলে
সুনানে আবু দাউদ : ১৬৫৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬৫৫
حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِلَحْمٍ قَالَ " مَا هَذَا " . قَالُوا شَىْءٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ " هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ " .
আনাস (রা:) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে গোশত পেশ করা হলে তিনি জিজ্ঞেস করলেন: এটা কী ধরনের গোশত? লোকেরা বলল, এটা বরীরাহকে সদকা দেয়া হয়েছিল। তিনি বললেন: এটা তার জন্য সদকা, কিন্তু আমাদের জন্য উপহার।
সহীহ : বুখারী ও মুসলিম।
