২৪/৬২. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর সহধর্মিণীদের আযাদকৃত দাস-দাসীদেরকে সদকা দেয়া।
সহিহ বুখারী : ১৪৯৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১৪৯৩
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ لِلْعِتْقِ، وَأَرَادَ مَوَالِيهَا أَنْ يَشْتَرِطُوا وَلاَءَهَا، فَذَكَرَتْ عَائِشَةُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم " اشْتَرِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ ". قَالَتْ وَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقُلْتُ هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ " هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ ".
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বারীরাহ নাম্নী দাসীকে আজাদ করার উদ্দেশ্যে কিনতে চাইলেন, তার মালিকরা বারীরাহর ‘ওয়ালা’ (অভিভাবকত্বের অধিকার)-এর শর্তারোপ করতে চাইল। আয়েশা (রাঃ) (বিষয়টি সম্পর্কে) নবী (ﷺ)-এর কাছে উল্লেখ করলেন। নবী (ﷺ) তাঁকে বললেনঃ তুমি তাকে ক্রয় কর। কারণ যে (তাকে) আজাদ করবে “ওয়ালা’ তারই।আয়েশা (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর কাছে একটু গোশত হাজির করা হলো। আমি বললামঃ এটা বারীরাহকে সদকা স্বরূপ দেয়া হয়েছে। নবী (ﷺ) বললেন, এটা বারীরাহর জন্য সদকা, আর আমাদের জন্য উপহার।
