১/৬৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি একই ওজুতে কয়েক ওয়াক্তের সালাত আদায় করে তার বর্ণনা
সুনানে আবু দাউদ : ১৭১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৭১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ الْبَجَلِيِّ، - قَالَ مُحَمَّدٌ هُوَ أَبُو أَسَدِ بْنِ عَمْرٍو - قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْوُضُوءِ، فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ وَكُنَّا نُصَلِّي الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ .
আমর ইবনু ‘আমির আল-বাজালী হতে বর্ণিতঃ
বর্ণনাকারী মুহাম্মাদ বলেন, তিনি হলেন আবু আসাদ ইবন আমর। একদা আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে ওজু সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, নবী (ﷺ) প্রত্যেক সালাতের জন্যই (নতুনভাবে) ওজু করতেন। আর আমরা এক ওজুতেই একাধিকবার সালাত আদায় করতাম।
সহীহঃ বুখারী।
