১০/১. অধ্যায়ঃ
লুকতার সংজ্ঞা
সুনানে আবু দাউদ : ১৭১৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৭১৬
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ دَخَلَ عَلَى فَاطِمَةَ وَحَسَنٌ وَحُسَيْنٌ يَبْكِيَانِ فَقَالَ مَا يُبْكِيهِمَا قَالَتِ الْجُوعُ فَخَرَجَ عَلِيٌّ فَوَجَدَ دِينَارًا بِالسُّوقِ فَجَاءَ إِلَى فَاطِمَةَ فَأَخْبَرَهَا فَقَالَتِ اذْهَبْ إِلَى فُلاَنٍ الْيَهُودِيِّ فَخُذْ دَقِيقًا فَجَاءَ الْيَهُودِيَّ فَاشْتَرَى بِهِ دَقِيقًا فَقَالَ الْيَهُودِيُّ أَنْتَ خَتَنُ هَذَا الَّذِي يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ قَالَ نَعَمْ . قَالَ فَخُذْ دِينَارَكَ وَلَكَ الدَّقِيقُ . فَخَرَجَ عَلِيٌّ حَتَّى جَاءَ فَاطِمَةَ فَأَخْبَرَهَا فَقَالَتِ اذْهَبْ إِلَى فُلاَنٍ الْجَزَّارِ فَخُذْ لَنَا بِدِرْهَمٍ لَحْمًا فَذَهَبَ فَرَهَنَ الدِّينَارَ بِدِرْهَمِ لَحْمٍ فَجَاءَ بِهِ فَعَجَنَتْ وَنَصَبَتْ وَخَبَزَتْ وَأَرْسَلَتْ إِلَى أَبِيهَا فَجَاءَهُمْ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَذْكُرُ لَكَ فَإِنْ رَأَيْتَهُ لَنَا حَلاَلاً أَكَلْنَاهُ وَأَكَلْتَ مَعَنَا مِنْ شَأْنِهِ كَذَا وَكَذَا . فَقَالَ " كُلُوا بِاسْمِ اللَّهِ " . فَأَكَلُوا فَبَيْنَمَا هُمْ مَكَانَهُمْ إِذَا غُلاَمٌ يَنْشُدُ اللَّهَ وَالإِسْلاَمَ الدِّينَارَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدُعِيَ لَهُ فَسَأَلَهُ . فَقَالَ سَقَطَ مِنِّي فِي السُّوقِ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا عَلِيُّ اذْهَبْ إِلَى الْجَزَّارِ فَقُلْ لَهُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لَكَ أَرْسِلْ إِلَىَّ بِالدِّينَارِ وَدِرْهَمُكَ عَلَىَّ " . فَأَرْسَلَ بِهِ فَدَفَعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَيْهِ .
সাহ্ল ইবনু সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আলী ইবনু আবু তালিব (রাঃ) ফাতিমা (রাঃ)-এর কাছে গিয়ে হাসান ও হুসাইন (রাঃ)-কে কান্নারত দেখে তাঁদের কান্নার কারণ জিজ্ঞেস করেন। তখন ফাতিমা (রাঃ) বলেন, তাঁরা ক্ষুধার জ্বালায় কান্না করছে।আলী (রাঃ) ঘর থেকে বের হলেন এবং বাজারে গিয়ে একটি দিনার পতিত অবস্থায় পেলেন। তিনি দিনারটি ফাতিমার কাছে নিয়ে এসে বিষয়টি তাঁকে জানালেন। ফাতিমা (রাঃ) বলেন, আপনি দিনারটি নিয়ে অমুক ইহুদীর কাছে গিয়ে আমাদের জন্য আটা ক্রয় করুন। অতঃপর আলী (রাঃ) ইহুদীর কাছে গিয়ে আটা কিনলেন। ইহুদী বললো, আপনি তো ঐ লোকের জামাতা, যিনি নিজেকে “আল্লাহর রাসূল” দাবী করেন। তখন আলী (রাঃ) বলেন, হ্যাঁ। তখন ইহুদী বললো, আপনি দিনারটি ফেরত নিন এবং এই আটাও নিয়ে যান (মূল্য দিতে হবে না)।আলী (রাঃ) আটা নিয়ে ফাতিমা (রাঃ)-এর কাছে এসে বিষয়টি তাঁকে জানালেন। ফাতিমা (রাঃ) বললেন, আপনি অমুক কসাইয়ের কাছে গিয়ে আমাদের জন্য এক দিরহামের গোশত ক্রয় করুন। তিনি সেখানে গিয়ে দিনারটি বন্ধক রেখে এক দিরহাম মূল্যের গোশত কিনে ঘরে ফিরলেন।ফাতিমা (রাঃ) আটা দিয়ে রুটি বানালেন এবং গোশত রান্না করলেন এবং নবী (ﷺ)-কে খবর দিলেন। নবী (ﷺ) তাঁদের কাছে আসলে ফাতিমা (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে ঘটনাটি খুলে বলছি। আপনি যদি এটা আমাদের জন্য হালাল মনে করেন তাহলে আমরা তা খাব এবং আমাদের সাথে আপনিও খাবেন। ঘটনা এরূপ। তিনি (ﷺ) বললেনঃ তোমরা বিসমিল্লাহ বলে খাও।তাঁরা যখন খাচ্ছিলেন তখন এক যুবক আল্লাহ ও ইসলামের নামে শপথ উচ্চারণ করে দিনারটি খুঁজছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশ মোতাবেক তাকে ডেকে দিনার সম্পর্কে জিজ্ঞেস করা হলো। সে বললো দিনারটি আমার নিকট থেকে বাজারে পড়ে গেছে। নবী (ﷺ) বললেনঃ হে আলী! তুমি কসাইয়ের নিকট গিয়ে বলো, রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে দিনারটি আমার কাছে ফেরত দিতে বলেছেন। আর তিনি আপনার দিরহাম দিয়ে দিবেন। অতঃপর কসাই তা ফেরত দিলে রাসূলুল্লাহ (ﷺ) সেটি ঐ যুবককে ফিরিয়ে দিলেন।
