১১/২৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৭৮৯ - কুরবানির পশু ও ইহরাম খোলা

হজ্জে কিরান

কুরবানির পশু না থাকলে হজ্জকে উমরায় রূপান্তর

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৭৮৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا حَبِيبٌ، - يَعْنِي الْمُعَلِّمَ - عَنْ عَطَاءٍ، حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَهَلَّ هُوَ وَأَصْحَابُهُ بِالْحَجِّ وَلَيْسَ مَعَ أَحَدٍ مِنْهُمْ يَوْمَئِذٍ هَدْىٌ إِلاَّ النَّبِيَّ ﷺ وَطَلْحَةَ وَكَانَ عَلِيٌّ - رضى الله عنه - قَدِمَ مِنَ الْيَمَنِ وَمَعَهُ الْهَدْىُ فَقَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ ﷺ وَأَنَّ النَّبِيَّ ﷺ أَمَرَ أَصْحَابَهُ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً يَطُوفُوا ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا إِلاَّ مَنْ كَانَ مَعَهُ الْهَدْىُ فَقَالُوا أَنَنْطَلِقُ إِلَى مِنًى وَذُكُورُنَا تَقْطُرُ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ " لَوْ أَنِّي اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ وَلَوْلاَ أَنَّ مَعِيَ الْهَدْىَ لأَحْلَلْتُ " .

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) ও তাঁর সাথীরা ইহরাম বেঁধে হজ্জের উদ্দেশ্যে রওয়ানা করলেন। নবী (ﷺ) এবং ত্বালহা (রাঃ) ব্যতীত কারো সাথেই কুরবানীর পশু ছিলো না। ‘আলী (রাঃ) ইয়ামান দেশ থেকে আসলেন, তখন তাঁর সাথে কুরবানীর পশু ছিলো। ‘আলী (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যে উদ্দেশ্যে ইহরাম বেঁধেছেন, আমিও ঐ উদ্দেশ্যেই ইহরাম বেঁধেছি।অতঃপর নবী (ﷺ) যাদের সাথে কুরবানীর পশু ছিলো না তাঁদের হজ্জকে উমরায় রূপান্তরিত করে বায়তুল্লাহ তাওয়াফের নির্দেশ দেন এবং মাথা মুণ্ডন করে হালাল হতে বললেন। কিন্তু যাদের সাথে কুরবানীর পশু ছিল তাঁরা ব্যতীত। তাঁরা বললেন, আমরা কিভাবে মিনার দিকে রওয়ানা হবো অথচ আমাদের কেউ কেউ স্ত্রী সহবাস করেছে। এসব কথা রাসূলুল্লাহ (ﷺ)-এর কানে পৌঁছলে তিনি (ﷺ) বললেনঃ আমার ব্যাপারে আমি যা পরে জেনেছি তা যদি আগে জানতাম, তাহলে আমি কুরবানীর পশু সাথে করে আনতাম না। আমার সাথে কুরবানীর পশু না থাকলে আমিও ইহরাম খুলে ফেলতাম।

[১৭৮৯]

সুনানে আবূ দাউদ হাদিস ১৭৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم), সাহাবী এবং কুরবানির পশু নিয়ে হজ্জের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) ও তাঁর সাহাবীরা হজ্জের উদ্দেশ্যে ইহরাম বাঁধেন। তখন নবী (صلى الله عليه وسلم) ও তালহা (রাঃ) ছাড়া কারও সাথে কুরবানির পশু ছিল না। আলী (রাঃ) ইয়ামান থেকে কুরবানির পশু নিয়ে আসেন এবং বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মতোই ইহরাম বেঁধেছেন। এরপর নবী (صلى الله عليه وسلم) যাদের সাথে কুরবানির পশু ছিল না, তাদের হজ্জকে উমরায় রূপান্তর করে তাওয়াফ, চুল ছোট করা এবং ইহরাম খোলার নির্দেশ দেন। কেউ কেউ বিষয়টি নিয়ে কথা বললে নবী (صلى الله عليه وسلم) বলেন, তাঁর সাথে কুরবানির পশু না থাকলে তিনিও ইহরাম খুলে ফেলতেন। এই হাদিসে হজ্জে তামাত্তু ও কিরান হজ্জের বাস্তব চিত্র এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাদের সাথে কুরবানির পশু ছিল না, তাদের হজ্জকে উমরায় রূপান্তরের নির্দেশ এসেছে।
  • উমরার কাজ শেষে চুল ছোট করে ইহরাম খোলার কথা এসেছে।
  • কুরবানির পশু সাথে থাকলে ইহরাম না খোলার বিষয় বোঝা যায়।
  • নবীজির ইচ্ছা ছিল, কুরবানির পশু না থাকলে তিনিও ইহরাম খুলতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন