১১/৪২. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৮৪৯ - মুহরিম ও শিকারি গোশত
মুহরিম ব্যক্তির পঙ্গপাল শিকার করা প্রসঙ্গে
মুহরিমের জন্য শিকারি গোশত খাওয়ার সতর্কতা
সুনানে আবূ দাউদ : ১৮৪৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৮৪৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِيهِ، وَكَانَ الْحَارِثُ، خَلِيفَةَ عُثْمَانَ عَلَى الطَّائِفِ فَصَنَعَ لِعُثْمَانَ طَعَامًا فِيهِ مِنَ الْحَجَلِ وَالْبَعَاقِيبِ وَلَحْمِ الْوَحْشِ قَالَ فَبَعَثَ إِلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَجَاءَهُ الرَّسُولُ وَهُوَ يَخْبِطُ لأَبَاعِرَ لَهُ فَجَاءَهُ وَهُوَ يَنْفُضُ الْخَبَطَ عَنْ يَدِهِ فَقَالُوا لَهُ كُلْ. فَقَالَ أَطْعِمُوهُ قَوْمًا حَلاَلاً فَإِنَّا حُرُمٌ. فَقَالَ عَلِيٌّ رضى الله عنه أَنْشُدُ اللَّهَ مَنْ كَانَ هَا هُنَا مِنْ أَشْجَعَ أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَهْدَى إِلَيْهِ رَجُلٌ حِمَارَ وَحْشٍ وَهُوَ مُحْرِمٌ فَأَبَى أَنْ يَأْكُلَهُ قَالُوا نَعَمْ.
ইসহাক্ব ইবনু ‘আবদুল্লাহ ইবনুল হারিস (রহঃ) হতে তার পিতার হতে বর্ণিতঃ
আল-হারিস (রাঃ) ছিলেন তায়িফে ‘উসমানের (রাঃ) প্রতিনিধি গভর্ণর। হারিস ‘উসমানের (রাঃ) জন্যে খাবার তৈরী করালেন, তন্মধ্যে হুযাল ও ইয়া‘কীব পাখির গোশত এবং বন্য গাধার গোশত ছিলো। অতঃপর তিনি ‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ)-কে ডেকে আনতে লোক পাঠান। লোকটি যখন তাঁর (আলীর) কাছে এলো তখন তিনি (আলী) উটের জন্য গাছ থেকে পাতা জড়ো করছিলেন। তিনি হাত থেকে পাতা ঝাড়তে ঝাড়তে দাওয়াতে আসলেন। তাঁরা তাঁকে বললেন, খাওয়া শুরু করুন। তিনি বললেন, এটা এমন ব্যক্তিদেরকে খেতে দিন যারা ইহরামমুক্ত। কেননা আমরা মুহরিম।অতঃপর ‘আলী (রাঃ) উপস্থিত আশজা’ গোত্রীয় লোকদের শপথ দিয়ে বলেন, তোমরা কি জানো না, এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে জংলী গাধার গোশত হাদিয়া দিয়েছিলেন, তখন তিনি মুহরিম ছিলেন এবং তিনি তা খেতে চাননি? তাঁরা বললো, হ্যাঁ।
[১৮৪৯]
সুনানে আবূ দাউদ হাদিস ১৮৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আলী ইবনু আবু তালিব (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তায়িফে খাবার প্রস্তুত করা হয়েছিল, যেখানে পাখির গোশত ও বন্য গাধার গোশত ছিল। আলী (রাঃ) দাওয়াতে এসে বললেন, এটি এমন লোকদের খাওয়াও যারা ইহরামমুক্ত; কারণ আমরা মুহরিম। এরপর তিনি উপস্থিত আশজাআ গোত্রের লোকদের শপথ দিয়ে স্মরণ করালেন যে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এক ব্যক্তি বন্য গাধার গোশত হাদিয়া দিয়েছিল, তিনি তখন মুহরিম ছিলেন এবং তা খেতে চাননি। এই হাদিস “মুহরিমের শিকার খাওয়ার বিধান” বিষয়ে সতর্কতা শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুহরিম অবস্থায় শিকারি গোশত বিষয়ে সতর্ক থাকা দরকার।
- আলী (রাঃ) নিজে না খেয়ে ইহরামমুক্তদের জন্য খাবার রাখতে বলেছিলেন।
- বিধান বোঝাতে সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর ঘটনা স্মরণ করতেন।
- হাদিসটি নির্দিষ্টভাবে শিকারজাত গোশত নিয়ে কথা বলে।
