১১/৪৪. অধ্যায়ঃ
যদি পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়
সুনানে আবু দাউদ : ১৮৫৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৮৫৯
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ أَخْبَرَهُ عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، - وَكَانَ قَدْ أَصَابَهُ فِي رَأْسِهِ أَذًى فَحَلَقَ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُهْدِيَ هَدْيًا بَقَرَةً .
কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তার মাথায় (উকুনের উপদ্রবের কারণে) কষ্ট হওয়ায় তিনি মাথা মুড়ে ফেলেন। নবী (ﷺ) তাকে একটি গরু কুরবানি করার নির্দেশ দিলেন।
দুর্বল, এবং তার ‘গরু’ কথাটি মুনকার।[১৮৫৯] এর সানাদে নাম উল্লেখহীন জনৈক ব্যক্তি রয়েছে।
