১১/৪৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৮৬০ - সূরা বাকারা ১৯৬ ও ফিদয়া
যদি পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়
সূরা বাকারা ১৯৬ অনুযায়ী ইহরামের ফিদয়া
সুনানে আবূ দাউদ : ১৮৬০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৮৬০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنِي أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي أَبَانُ، - يَعْنِي ابْنَ صَالِحٍ - عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ أَصَابَنِي هَوَامُّ فِي رَأْسِي وَأَنَا مَعَ، رَسُولِ اللَّهِ ﷺ عَامَ الْحُدَيْبِيَةِ حَتَّى تَخَوَّفْتُ عَلَى بَصَرِي فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى ﴾ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ ﴿ الآيَةَ فَدَعَانِي رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ لِي «احْلِقْ رَأْسَكَ وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ فَرَقًا مِنْ زَبِيبٍ أَوِ انْسُكْ شَاةً». فَحَلَقْتُ رَأْسِي ثُمَّ نَسَكْتُ .
কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি হুদায়বিয়ার বছরে রাসূলুল্লাহ্র (ﷺ) সাথে ছিলাম। আমার মাথায় উকুনের প্রাদুর্ভাব দেখা দিলো। এমনকি আমি আমার দৃষ্টিশক্তি সম্পর্কে আশংকায় পড়লাম।এ সময় মহান পরাক্রমশালী আল্লাহ অবতীর্ণ করলেন : “তবে যে ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে অথবা মাথায় কোনো প্রকার কষ্টদায়ক ব্যাপার থাকার কারণে মাথা মুড়িয়ে নেয়, ক্ষতিপূরণ হিসেবে তার সাওম পালন বা ফিদ্য়া প্রদান বা কুরবানী করা বিধেয়” (সূরা আল-বাক্বারাহ : ১৯৬)।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ডেকে বললেনঃ মাথা মুণ্ডন করো এবং তিন দিন সাওম পালন করো অথবা এক ফারাক কিশমিশ ছয়জন মিসকীনের মধ্যে বিতরণ করো অথবা একটি বকরী কুরবানী করো। কা‘ব (রাঃ) বলেন, সুতরাং আমি আমার মাথা মুণ্ডন করি এবং কুরবানী করি।
[১৮৬০]
সুনানে আবূ দাউদ হাদিস ১৮৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে কা’ব ইবনু উজরা (রাঃ) নিজের ঘটনা বর্ণনা করেন। হুদায়বিয়ার বছরে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ছিলেন। তাঁর মাথায় উকুনের কষ্ট এত বেড়ে যায় যে তিনি চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা করেন। তখন সূরা আল-বাকারার ১৯৬ নম্বর আয়াতের অংশ অবতীর্ণ হয়—অসুস্থতা বা মাথার কষ্টের কারণে মাথা মুড়ালে সাওম, ফিদয়া বা কুরবানি আছে। এরপর নবী (صلى الله عليه وسلم) তাঁকে মাথা মুণ্ডন করতে বলেন এবং তিন দিন সাওম, এক ফারাক কিশমিশ ছয়জন মিসকিনকে দেওয়া বা একটি বকরী কুরবানির বিকল্প জানান। কা’ব (রাঃ) মাথা মুণ্ডন করে কুরবানি করেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাথার কষ্ট বেশি হলে ইহরামে মাথা মুণ্ডনের ছাড় এসেছে।
- সূরা আল-বাকারা ১৯৬-এর আলোকে ফিদয়ার কথা বর্ণিত হয়েছে।
- ফিদয়ার বিকল্প হিসেবে সাওম, খাদ্যদান বা কুরবানির কথা এসেছে।
- কা’ব (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ মেনে মাথা মুণ্ডন ও কুরবানি করেন।
