১২/৭. অধ্যায়ঃ
দুধপিতা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ২০৫৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২০৫৬
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي أُخْتِي قَالَ " فَأَفْعَلُ مَاذَا " . قَالَتْ فَتَنْكِحُهَا . قَالَ " أُخْتَكِ " . قَالَتْ نَعَمْ . قَالَ " أَوَتُحِبِّينَ ذَاكَ " . قَالَتْ لَسْتُ بِمُخْلِيَةٍ بِكَ وَأَحَبُّ مَنْ شَرَكَنِي فِي خَيْرٍ أُخْتِي . قَالَ " فَإِنَّهَا لاَ تَحِلُّ لِي " . قَالَتْ فَوَاللَّهِ لَقَدْ أُخْبِرْتُ أَنَّكَ تَخْطُبُ دُرَّةَ - أَوْ ذَرَّةَ شَكَّ زُهَيْرٌ - بِنْتَ أَبِي سَلَمَةَ . قَالَ " بِنْتَ أُمِّ سَلَمَةَ " . قَالَتْ نَعَمْ . قَالَ " أَمَا وَاللَّهِ لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حِجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا ابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَاهَا ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَىَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ " .
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উম্মু হাবীবা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার বোনের প্রতি কোন প্রয়োজন আছে কি? তিনি (ﷺ) বললেন: তাকে দিয়ে আমার কি দরকার? তিনি বললেন, তাকে বিয়ে করবেন। তিনি বললেন: তোমার বোন? উম্মু হাবীবা (রাঃ) বললেন, হ্যাঁ। তিনি বললেন: তুমি এরূপ পছন্দ করো? তিনি বললেন, “আমি তো আপনার একমাত্র স্ত্রী না। কাজেই আমার ইচ্ছা, আমার বোনও আমার সাথে কল্যাণে শরীক হোক।” তিনি বললেন: আমার জন্য এরূপ হালাল নয়।উম্মু হাবীবা (রাঃ) বললেন, আল্লাহর কসম! আমি জেনেছি, আপনি আবু সালামার কন্যা ‘দুররাহ’-কে বিয়ে করতে আগ্রহী? তিনি বললেন: তুমি বলতে চাইছো আমি উম্মু সালামার কন্যাকে বিয়ে করতে চাই। উম্মু হাবীবা (রাঃ) বললেন, হ্যাঁ।তিনি বললেন: সে আমার সপত্নী কন্যাও না হলেও তাকে বিয়ে করা আমার জন্য জায়েয হতো না। যেহেতু সে দুধ সম্পর্কের কারণে আমার ভ্রাতুষ্পুত্রী। আমি এবং তার পিতা আবু সালামা উভয়কে সুওয়াইবা দুধ পান করিয়েছেন। সুতরাং তোমরা তোমাদের কন্যা ও বোনকে আমার জন্য পেশ করো না।
