১/৮৩. অধ্যায়ঃ
বীর্যরস (মযি) সম্পর্কে
সুনানে আবু দাউদ : ২১০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২১০
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْىِ شِدَّةً وَكُنْتُ أُكْثِرُ مِنْهُ الاِغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ " إِنَّمَا يُجْزِيكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي مِنْهُ قَالَ " يَكْفِيكَ بِأَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ فَتَنْضَحَ بِهَا مِنْ ثَوْبِكَ حَيْثُ تُرَى أَنَّهُ أَصَابَهُ " .
সাহল ইবনু হুনায়িফ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার অত্যধিক মযী নির্গত হতো। ফলে অধিকাংশ সময় আমি গোসল করতাম। অবশেষে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এ বিষয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ মযী নির্গত হলে ওজু করাই যথেষ্ট। আমি বললাম হে আল্লাহর রাসূল! কাপড়ে মযী লেগে গেলে কি করণীয়? তিনি বললেনঃ এক অঞ্জলি পানি নিয়ে কাপড়ের যে স্থানে মযী লেগেছে বলে মনে হবে, ঐ স্থান হালকাভাবে ধুয়ে ফেললে যথেষ্ট হবে।
হাদীস থেকে শিক্ষাঃ ১। মযী নির্গত হলে গোসল ওয়াজিব নয়, উযু করা ওয়াজিব। তবে বীর্য বের হলে গোসল করা ওয়াজিব। ২। লজ্জাস্থান ধুয়ে মযী দূর করলেই মযীর অপবিত্রতা দূর হয়ে যায়। যেমনটি নাবী (ﷺ) নির্দেশ দিয়েছেন। ৩। স্ত্রীর পিতা অর্থাৎ শ্বশুরের উপস্থিতে যৌন সংশ্লিষ্ট বিষয়ে উল্লেখ না করা মুস্থাহাব (পছন্দনীয়)।৪। একজনের সংবাদ (খবরে ওয়াহিদ) গ্রহণযোগ্য। ৫। কাপড়ে মযী লেগে থাকলে তাতে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট।
