১/৮৩. অধ্যায়ঃ
বীর্যরস (মযি) সম্পর্কে
সুনানে আবু দাউদ : ২১১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২১১
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، - يَعْنِي ابْنَ صَالِحٍ - عَنِ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ، عَنْ حَرَامِ بْنِ حَكِيمٍ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ الأَنْصَارِيِّ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَمَّا يُوجِبُ الْغُسْلَ وَعَنِ الْمَاءِ يَكُونُ بَعْدَ الْمَاءِ فَقَالَ " ذَاكَ الْمَذْىُ وَكُلُّ فَحْلٍ يُمْذِي فَتَغْسِلُ مِنْ ذَلِكَ فَرْجَكَ وَأُنْثَيَيْكَ وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ " .
‘আবদুল্লাহ ইবনু সা’দ আল-আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলামঃ কী কারণে গোসল ফরজ হয়? এবং গোসলের (বা পেশাবের) পর পুরুষাঙ্গ থেকে নির্গত পানি (মযী) সম্পর্কেও জিজ্ঞাসা করলাম। তিনি বললেন ঐ পানিকে মযী বলা হয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোকেরই মযী নির্গত হয়। মযী নির্গত হলে তুমি লজ্জাস্থান ও অণ্ডকোষ ধুয়ে ফেলবে এবং সালাতের ওজুর ন্যায় ওজু করবে।
