১/৯০. অধ্যায়ঃ
যে বলে, অপবিত্র ব্যক্তি ওজু করবে
সুনানে আবু দাউদ : ২২৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২২৫
حَدَّثَنَا مُوسَى، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ سَلَمَةَ - أَخْبَرَنَا عَطَاءٌ الْخُرَاسَانِيُّ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لِلْجُنُبِ إِذَا أَكَلَ أَوْ شَرِبَ أَوْ نَامَ أَنْ يَتَوَضَّأَ . قَالَ أَبُو دَاوُدَ بَيْنَ يَحْيَى بْنِ يَعْمَرَ وَعَمَّارِ بْنِ يَاسِرٍ فِي هَذَا الْحَدِيثِ رَجُلٌ وَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَابْنُ عُمَرَ وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الْجُنُبُ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ تَوَضَّأَ .
আম্মার ইবনু ইয়াসির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) অপবিত্র ব্যক্তিকে ওযু করে পানাহার করার অথবা ঘুমাবার অনুমতি প্রদান করেছেন। আলী ইবনু আবূ তালিব (রাঃ), আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এবং আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেছেন, অপবিত্র ব্যক্তি খাওয়ার ইচ্ছা করলে ওযু করে নিবে। ইমাম আবূ দাউদ বলেনঃ এ হাদীসে ইয়াহিয়া ইবনু ইয়ামার ও আম্মার ইবনু ইয়াসারের মাঝে এক ব্যক্তি রয়েছে। আর আলী ইবনু আবূ তালিব (রাঃ), ইবনু উমর (রাঃ), আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেনঃ জুনুবী খাওয়ার ইচ্ছা করলে ওযু করে নিবে।
দুর্বল।[২২৪] তিরমিযী (অধ্যায়ঃ সালাত, অনুঃ উযু করে নিলে জুনুবী ব্যক্তির খাওয়া ও ঘুমানোর অনুমতি আছে, হাঃ ৬১৩), আহমাদ (৪/৩২০) হাম্মাদ সূত্রে ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আহমাদ শাকির তিরমিযীর উপর তার তালীক্ব গ্রন্থে হাদীসটির পরে আবূ দাউদের কৃত বক্তব্য উল্লেখ করেন । অনুরূপভাবে উল্লেখ করেন ইমাম দারাকুতনীর বক্তব্যঃ ইয়াহইয়া ‘আম্মারের সাক্ষাত পাননি, সানাদটি মুনকাতি। অতঃপর আহমাদ শাকির বলন, ‘আম্মার নিহত হয় সিফফিনে ৩৭ হিজরীতে। অতএব এটা অসম্ভব বা দূরের কথা নয় যে, তিনি ইয়াহইয়া ইবনু ইয়াসার এর সাক্ষাত পেয়েছেন। আলবানী একে দুর্বল বলেছেন ।
