১৫/১২৮. অধ্যায়ঃ
বন্দীকে হাত-পা বেঁধে হত্যা করা
সুনানে আবু দাউদ : ২৬৮৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৬৮৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الرَّقِّيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ أَرَادَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ أَنْ يَسْتَعْمِلَ، مَسْرُوقًا فَقَالَ لَهُ عُمَارَةُ بْنُ عُقْبَةَ أَتَسْتَعْمِلُ رَجُلاً مِنْ بَقَايَا قَتَلَةِ عُثْمَانَ فَقَالَ لَهُ مَسْرُوقٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ - وَكَانَ فِي أَنْفُسِنَا مَوْثُوقَ الْحَدِيثِ - أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا أَرَادَ قَتْلَ أَبِيكَ قَالَ مَنْ لِلصِّبْيَةِ قَالَ " النَّارُ " . فَقَدْ رَضِيتُ لَكَ مَا رَضِيَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
ইবরাহীম (রহঃ) হতে বর্ণিতঃ
দাহহাক ইবনু কায়িস মাসরুক (রহঃ)-কে কর্মকর্তা নিয়োগ করার ইচ্ছা করলেন। উমারা ইবনু উকবা তাকে বললেন, আপনি কি উসমান (রাঃ)-এর হত্যাকারীদের মধ্যে বেঁচে থাকা একজন কর্মচারী নিয়োগ করবেন? মাসরুক (রহঃ) আমাদের মধ্যে নির্ভরযোগ্য হাদীস বক্তা। নবী (ﷺ) যখন তোমার পিতা (উকবা)-কে মৃত্যুদণ্ড দেওয়ার ইচ্ছা করেন, তখন তোমার পিতা বলল, আমার বাচ্চাদের কি অবস্থা হবে? তিনি জবাবে বলেন: আগুন। মাসরুক বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তোমার জন্য যা পছন্দ করেছেন, আমিও তোমার জন্য সেটাই পছন্দ করেছি।
