১৫/১২৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৮৫ - জিহাদ
ইসলামের দাওয়াত না দিয়ে যুদ্ধবন্দীকে হত্যা করা
সুনানে আবূ দাউদ : ২৬৮৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৮৫
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ فَقَالَ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ " اقْتُلُوهُ " . قَالَ أَبُو دَاوُدَ ابْنُ خَطَلٍ اسْمُهُ عَبْدُ اللَّهِ وَكَانَ أَبُو بَرْزَةَ الأَسْلَمِيُّ قَتَلَهُ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
মাক্কাহ বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) লৌহ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় মাক্কাহতে প্রবেশ করেন। তিনি যখন শিরস্ত্রাণ খুলেন, তখন এক ব্যক্তি এসে বললো, ইবনু খাতাল কা’বার পর্দার আড়ালে লুকিয়ে আছে। তিনি বলেন: তোমরা তাকে হত্যা করো।
আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু খাতালের নাম ‘আবদুল্লাহ। আবূ বারযাহ আল-আসলামী (রাঃ) তাকে হত্যা করেন।
