১৫/১২৯. অধ্যায়ঃ
কয়েদিকে বেঁধে তীর নিক্ষেপে হত্যা করা নিষেধ
সুনানে আবু দাউদ : ২৬৮৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৬৮৭
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنِ ابْنِ تِعْلَى، قَالَ غَزَوْنَا مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ الْوَلِيدِ فَأُتِيَ بِأَرْبَعَةِ أَعْلاَجٍ مِنَ الْعَدُوِّ فَأَمَرَ بِهِمْ فَقُتِلُوا صَبْرًا . قَالَ أَبُو دَاوُدَ قَالَ لَنَا غَيْرُ سَعِيدٍ عَنِ ابْنِ وَهْبٍ فِي هَذَا الْحَدِيثِ قَالَ بِالنَّبْلِ صَبْرًا فَبَلَغَ ذَلِكَ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ قَتْلِ الصَّبْرِ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ كَانَتْ دَجَاجَةٌ مَا صَبَرْتُهَا . فَبَلَغَ ذَلِكَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ خَالِدِ بْنِ الْوَلِيدِ فَأَعْتَقَ أَرْبَعَ رِقَابٍ .
’উবাইদ ইবনু তাগলা হতে বর্ণিতঃ
একদা আমরা খালিদ ইবনু ওলিদের (রাঃ) পুত্র আব্দুর রহমানের সাথে এক যুদ্ধে যোগদান করি। শত্রুদের চারজন হৃষ্টপুষ্ট লোককে ধরে আনা হলো। তিনি তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দিলেন এবং সেই মোতাবেক তাদেরকে হাত পা বেঁধে হত্যা করা হলো। আবু দাউদ (রহঃ) বলেন, সাঈদ ছাড়া অন্য সব বর্ণনাকারী হাদীসটি ইবনু ওহব হতে বর্ণনা করেছেন। “বেঁধে তীর মেরে হত্যা করা হয়েছে।”এ সংবাদ আবু আইয়ুব আল-আনসারী (রাঃ) নিকট পৌঁছালে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: কাউকে হাত পা বেঁধে হত্যা করা নিষেধ। সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ। একটি মুরগিকেও আমি এভাবে বেঁধে হত্যা করবো না।এ কথা আব্দুর রহমান ইবনু খালিদ ইবনু ওলিদের (রাঃ) কানে পৌঁছালে তিনি চারজন গোলামকে আজাদ করে দেন।
