১৫/১৪৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৭১৫ - আত্মসাৎকারীর মাল পুড়ানো

গনীমাতের মাল আত্মসাতকারীর শাস্তি

গনীমত আত্মসাৎকারীর শাস্তির বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭১৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ حَرَّقُوا مَتَاعَ الْغَالِّ وَضَرَبُوهُ .قَالَ أَبُو دَاوُدَ وَزَادَ فِيهِ عَلِيُّ بْنُ بَحْرٍ عَنِ الْوَلِيدِ - وَلَمْ أَسْمَعْهُ مِنْهُ - وَمَنَعُوهُ سَهْمَهُ . قَالَ أَبُو دَاوُدَ وَحَدَّثَنَا بِهِ الْوَلِيدُ بْنُ عُتْبَةَ وَعَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ قَوْلَهُ وَلَمْ يَذْكُرْ عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ الْحَوْطِيُّ مَنَعَ سَهْمَهُ .

আমর ইবনু শু’আইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্র হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ), আবূ বাকর্ (রাঃ) ও ‘উমর (রাঃ) গনীমাত আত্মসাৎকারীর মালপত্র পুড়িয়ে ফেলেন এবং তাকে দৈহিক শাস্তি প্রদান করেন। আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘আলী ইবনু বাহর (রহঃ) আল-ওয়ালীদ (রহঃ) সূত্রে এতে বৃদ্ধি করেছেন (আমি তাঁর কাছ থেকে এটি শুনিনি): ‘এবং তাঁরা তাকে তার (গনীমাতের) অংশ থেকে বঞ্চিত করেন’। আবূ দাঊদ (রহঃ) আরো বলেন, আল-ওয়ালীদ ইবনু ‘উতবাহ ও ‘আবদুল ওয়াহ্হাব ইবনু নাজদাহ (রহঃ) আল-ওয়ালীদ-যুহাইর ইবনু মুহাম্মাদ সূত্রে এটি ‘আমর ইবনু শু‘আইবের নিজের উক্তি হিসেবে বর্ণনা করেছেন। বর্ণনাকারী ‘আবদুল ওয়াহ্হাবের বর্ণনায় ‘গনীমাত আত্মসাৎকারীকে তার প্রাপ্য বঞ্চিত করার কথা উল্লেখ নেই’।

সুনানে আবূ দাউদ হাদিস ২৭১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم), আবু বকর (রাঃ) ও উমর (রাঃ) গনীমত আত্মসাৎকারীর মালপত্র পুড়িয়ে ফেলেছেন এবং তাকে দৈহিক শাস্তি দিয়েছেন। বর্ণনায় আরও উল্লেখ আছে যে, কিছু বর্ণনায় তাকে প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার কথাও এসেছে, তবে আবদুল ওহাবের বর্ণনায় সেই অংশ উল্লেখ নেই। এই হাদিসের মূল বিষয় হলো গনীমত আত্মসাতের প্রতি কঠোর সতর্কতা। এখানে বর্ণনার ভিন্নতা সরাসরি উল্লেখ করা হয়েছে, তাই ব্যাখ্যাতেও সতর্ক থাকা দরকার। নিশ্চিতভাবে বলা যায়, গনীমতের মাল গোপনে নেওয়া এমন অপরাধ, যার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গনীমত আত্মসাতের বিষয়ে কঠোর শাস্তির বর্ণনা এসেছে।
  • আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)-এর আমলেও এই বিষয়ে সতর্কতা ছিল।
  • বর্ণনার ভিন্নতা থাকলে তা সতর্কতার সাথে উল্লেখ করতে হয়।
  • আমানতের মাল চুরি করা ছোট অপরাধ নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন