২০/২১. অধ্যায়ঃ
গনীমাতের মালে সেনাপতির অংশ
সুনানে আবু দাউদ : ২৯৯৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৯৯৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، قَالَ وَقَعَ فِي سَهْمِ دِحْيَةَ جَارِيَةٌ جَمِيلَةٌ فَاشْتَرَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِسَبْعَةِ أَرْؤُسٍ ثُمَّ دَفَعَهَا إِلَى أُمِّ سُلَيْمٍ تَصْنَعُهَا وَتُهَيِّئُهَا قَالَ حَمَّادٌ وَأَحْسِبُهُ قَالَ وَتَعْتَدُّ فِي بَيْتِهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
দিহয়া আল-কালবী (রাঃ) অংশে একটি সুন্দরী দাসী পড়ে। রাসূলুল্লাহ (ﷺ) তাকে সাতটি গোলামের বিনিময়ে ক্রয় করেন। তিনি তাকে বধূবেশে সাজানোর জন্য উম্মু সুলাইম (রাঃ)-এর নিকট সোপর্দ করলেন। হাম্মাদ (রহঃ) বলেন, আমার মনে হয়, নবী (ﷺ) বললেনঃ সাফিয়া বিনত হুয়াই উম্মু সুলাইম (রাঃ)-এর ঘরে অবস্থান করে ইদ্দত পূর্ণ করবে।
সহীহ : কিন্তু তার কথা : “আমার মনে হয়,... ” এতে প্রশ্ন রয়েছে। কেননা ইতিপূর্বে গত হয়েছে যে, সাদ্দুস সাহবা নামক জায়গাতে পৌছলে তিনি পবিত্র হন এবং নবী (ﷺ) তার সাথে নির্জনবাস করেন।
