২০/২১. অধ্যায়ঃ
গনীমাতের মালে সেনাপতির অংশ
সুনানে আবু দাউদ : ২৯৯৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৯৯৮
حَدَّثَنَا دَاوُدُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، ح وَحَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، - الْمَعْنَى - قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ جُمِعَ السَّبْىُ - يَعْنِي بِخَيْبَرَ - فَجَاءَ دِحْيَةُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَعْطِنِي جَارِيَةً مِنَ السَّبْىِ . قَالَ " اذْهَبْ فَخُذْ جَارِيَةً " . فَأَخَذَ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ فَجَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ أَعْطَيْتَ دِحْيَةَ - قَالَ يَعْقُوبُ - صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ سَيِّدَةَ قُرَيْظَةَ وَالنَّضِيرِ - ثُمَّ اتَّفَقَا - مَا تَصْلُحُ إِلاَّ لَكَ . قَالَ " ادْعُوهُ بِهَا " . فَلَمَّا نَظَرَ إِلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " خُذْ جَارِيَةً مِنَ السَّبْىِ غَيْرَهَا " . وَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
খায়বার যুদ্ধ শেষে বন্দীদেরকে একত্র করা হলে দিহইয়া আল-কালবি (রাঃ) এসে বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে যুদ্ধ বন্দীদের মধ্য হতে একটি বন্দিনী দিন। তিনি বললেনঃ যাও, একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনত হুয়াইকে বেছে নিলেন। অপর এক ব্যক্তি নবী (ﷺ)-কে এসে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি সাফিয়া বিনত হুয়াইকে দিহইয়াকে দিলেন। অথচ তিনি কেবল আপনারই উপযুক্ত। কেননা হুয়াই কন্যা বনী কুরাইযা ও বনী নাজীর গোত্রের নেতার কন্যা। নবী (ﷺ) বললেনঃ সাফিয়া সহ দিহইয়াকে ডেকে আনো। নবী (ﷺ) সাফিয়ার দিকে তাকিয়ে দিহইয়াকে বললেনঃ এর বদলে তুমি বন্দীদের মধ্য হতে অন্য কোন দাসী নাও। অতঃপর নবী (ﷺ) তাকে আজাদ করে বিয়ে করেন।
