২১/৩৪. অধ্যায়ঃ
কাফনের বর্ণনা
সুনানে আবু দাউদ : ৩১৫৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩১৫৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ يَزِيدَ، - يَعْنِي ابْنَ أَبِي زِيَادٍ - عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُفِّنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ثَلاَثَةِ أَثْوَابٍ نَجْرَانِيَّةٍ الْحُلَّةُ ثَوْبَانِ وَقَمِيصُهُ الَّذِي مَاتَ فِيهِ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ عُثْمَانُ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ حُلَّةٍ حَمْرَاءَ وَقَمِيصِهِ الَّذِي مَاتَ فِيهِ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়। এগুলো ছিল নজরানের তৈরি। যার একটি ছিল চাদর, একটি লুঙ্গি এবং অপরটি ছিল মৃত্যুশয্যায় তাঁর পরিহিত পোশাক। উসমান ইবনু আবু শাইবাহর বর্ণনায় রয়েছে: তাঁকে তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল- যার দুটি চাদর লাল বর্ণের এবং যে জামা পরিহিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
