২১/৩৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩১৫৭ - উম্মু কুলসুম রাঃ-এর কাফন

মহিলাদের কাফন সম্পর্কে

উম্মু কুলসুম রাঃ-এর কাফনের বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩১৫৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي نُوحُ بْنُ حَكِيمٍ الثَّقَفِيُّ، - وَكَانَ قَارِئًا لِلْقُرْآنِ - عَنْ رَجُلٍ، مِنْ بَنِي عُرْوَةَ بْنِ مَسْعُودٍ يُقَالُ لَهُ دَاوُدُ قَدْ وَلَّدَتْهُ أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ زَوْجُ النَّبِيِّ ﷺ عَنْ لَيْلَى بِنْتِ قَانِفٍ الثَّقَفِيَّةِقَالَتْ كُنْتُ فِيمَنْ غَسَّلَ أُمَّ كُلْثُومٍ بِنْتَ رَسُولِ اللَّهِ ﷺ عِنْدَ وَفَاتِهَا فَكَانَ أَوَّلُ مَا أَعْطَانَا رَسُولُ اللَّهِ ﷺ الْحِقَاءَ ثُمَّ الدِّرْعَ ثُمَّ الْخِمَارَ ثُمَّ الْمِلْحَفَةَ ثُمَّ أُدْرِجَتْ بَعْدُ فِي الثَّوْبِ الآخِرِ قَالَتْ وَرَسُولُ اللَّهِ ﷺ جَالِسٌ عِنْدَ الْبَابِ مَعَهُ كَفَنُهَا يُنَاوِلُنَاهَا ثَوْبًا ثَوْبًا .

সাক্বীফ গোত্রের কানিফের কন্যা লায়লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌র (ﷺ) কন্যা উম্মু কুলসুম (রাঃ) মারা গেলে যে মহিলা তাঁকে গোসল দেয় তার সাথে আমিও ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে (কাফনের জন্য) প্রথমে তহবন্দ, তারপর কামীস, তারপর ওড়না, তারপর চাদর, এবং অন্য একটি কাপড় দিলেন। যা দিয়ে লাশ পেচিয়ে দেয়া হলো। লায়লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাফনের কাপড়সহ দরজার পাশেই বসা ছিলেন। তিনি সেখান থেকে একটি একটি করে কাপড়গুলো আমাদেরকে প্রদান করেন।

সুনানে আবূ দাউদ হাদিস ৩১৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে লায়লা বিনত কানিফ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কন্যা উম্মু কুলসুম (রাঃ) মারা গেলে তিনি গোসলদাতা নারীদের সাথে ছিলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদেরকে একে একে কাফনের কাপড় দেন—প্রথমে তহবন্দ, তারপর কামিস, তারপর ওড়না, তারপর চাদর, এরপর আরেকটি কাপড় দিয়ে লাশ পেঁচিয়ে দেওয়া হয়। বর্ণনায় আরও আছে, নবী صلى الله عليه وسلم দরজার পাশে বসে কাপড়গুলো একে একে দিচ্ছিলেন। এই হাদিস মৃত নারীর কাফনের ক্ষেত্রে যত্ন, পরিপাটি ব্যবস্থা এবং পরিবারের পক্ষ থেকে সরাসরি দেখভালের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত নারীর কাফনে পরিপাটি কাপড় ব্যবহারের বর্ণনা এসেছে।
  • নবী صلى الله عليه وسلم নিজে কাপড়গুলো একে একে দিয়েছেন।
  • গোসল ও কাফনের কাজে নারীরা অংশ নিয়েছিলেন।
  • মৃত ব্যক্তির প্রস্তুতিতে যত্ন ও শৃঙ্খলা রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন