২৩/৩২. অধ্যায়ঃ
ভাগচাষের ব্যাপারে কঠোরতা
সুনানে আবু দাউদ : ৩৪০১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৪০১
قَالَ أَبُو دَاوُدَ قَرَأْتُ عَلَى سَعِيدِ بْنِ يَعْقُوبَ الطَّالْقَانِيِّ قُلْتُ لَهُ حَدَّثَكُمُ ابْنُ الْمُبَارَكِ، عَنْ سَعِيدٍ أَبِي شُجَاعٍ، حَدَّثَنِي عُثْمَانُ بْنُ سَهْلِ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ إِنِّي لَيَتِيمٌ فِي حِجْرِ رَافِعِ بْنِ خَدِيجٍ وَحَجَجْتُ مَعَهُ فَجَاءَهُ أَخِي عِمْرَانُ بْنُ سَهْلٍ فَقَالَ أَكْرَيْنَا أَرْضَنَا فُلاَنَةَ بِمِائَتَىْ دِرْهَمٍ فَقَالَ دَعْهُ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الأَرْضِ .
ইমাম আবূ দাউদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি সাঈদ ইবনু ইয়াকুব আত-তালকানীকে এটি পাঠ করতে শুনালাম। আপনাদেরকে ইবনু মুবারক, সাঈদ আবু শুজা’র সূত্রে বলেছেন, তিনি বললেন, আমাকে উসমান ইবনু সহল ইবনু রাফি ইবনু খাদিজ (রাঃ) বলেছেন। উসমান বলেন, আমি রাফি ইবনু খাদিজের নিকট ইয়াতিম হিসাবে প্রতিপালিত হয়েছি। আমি তার সাথে হজ্জও করেছি। একদা আমার ভাই ইমরান ইবনু সহল এসে তাকে জিজ্ঞেস করলেন, আমরা আমাদের অমুক জমি দুইশো দিরহামের বিনিময়ে অমুককে ভাড়া দিয়েছি। তিনি (রাফি) বললেন, এটা বর্জন করো। কেননা নবী (ﷺ) জমি ভাড়া দিতে নিষেধ করেছেন।
