২৩/৩২. অধ্যায়ঃ
ভাগচাষের ব্যাপারে কঠোরতা
সুনানে আবু দাউদ : ৩৪০২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৪০২
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا بُكَيْرٌ، - يَعْنِي ابْنَ عَامِرٍ - عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، حَدَّثَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ، أَنَّهُ زَرَعَ أَرْضًا فَمَرَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ يَسْقِيهَا فَسَأَلَهُ " لِمَنِ الزَّرْعُ وَلِمَنِ الأَرْضُ " . فَقَالَ زَرْعِي بِبَذْرِي وَعَمَلِي لِيَ الشَّطْرُ وَلِبَنِي فُلاَنٍ الشَّطْرُ . فَقَالَ " أَرْبَيْتُمَا فَرُدَّ الأَرْضَ عَلَى أَهْلِهَا وَخُذْ نَفَقَتَكَ " .
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একটি জমিতে চাষাবাদ করেন। একদা নবী (ﷺ) সেখান দিয়ে যাচ্ছিলেন, এ সময় রাফি (রাঃ) জমিতে পানি দিচ্ছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন: এ ফসল কার এবং জমির মালিক কে? রাফি (রাঃ) বললেন, এ ফসল আমার, শ্রমও আমার। আমার অর্ধেক ভাগ এবং অমুকের বনী (জমির মালিকের) অর্ধেক ভাগ। তিনি বললেন: তোমরা উভয়ে সুদের ব্যবসায় লিপ্ত হলে। মালিককে জমি ফিরিয়ে দাও এবং তোমার খরচ তার কাছ থেকে নিয়ে নাও।
