২৪/৩১. অধ্যায়ঃ
হস্তগত করার আগে খাদ্যশস্য বিক্রয়
সুনানে আবু দাউদ : ৩৪৯৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৪৯৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانُوا يَتَبَايَعُونَ الطَّعَامَ جُزَافًا بِأَعْلَى السُّوقِ فَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ حَتَّى يَنْقُلُوهُ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
লোকেরা বাজারের একটি উঁচু জায়গায় স্তূপ করে খাদ্যশস্য কিনতো। রাসূলুল্লাহ (ﷺ) ক্রয়কৃত বস্তু অন্যত্র সরিয়ে নেয়ার আগে বিক্রি করতে নিষেধ করেন।
সহীহঃ নাসায়ী (৪৬০৬)
