২৫/৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৫৮১ - সরকারি সম্পদে খেয়ানতের সতর্কতা
কর্মকর্তাদের প্রাপ্ত উপহার
সরকারি সম্পদে খেয়ানত ও আমানতের জবাবদিহি
সুনানে আবূ দাউদ : ৩৫৮১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৫৮১
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، حَدَّثَنِي قَيْسٌ، قَالَ حَدَّثَنِي عَدِيُّ بْنُ عُمَيْرَةَ الْكِنْدِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «يَا أَيُّهَا النَّاسُ مَنْ عَمِلَ مِنْكُمْ لَنَا عَلَى عَمَلٍ فَكَتَمَنَا مِنْهُ مِخْيَطًا فَمَا فَوْقَهُ فَهُوَ غُلٌّ يَأْتِي بِهِ يَوْمَ الْقِيَامَةِ» .فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ أَسْوَدُ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اقْبَلْ عَنِّي عَمَلَكَ . قَالَ «وَمَا ذَاكَ» . قَالَ سَمِعْتُكَ تَقُولُ كَذَا وَكَذَا . قَالَ «وَأَنَا أَقُولُ ذَلِكَ مَنِ اسْتَعْمَلْنَاهُ عَلَى عَمَلٍ فَلْيَأْتِ بِقَلِيلِهِ وَكَثِيرِهِ فَمَا أُوتِيَ مِنْهُ أَخَذَهُ وَمَا نُهِيَ عَنْهُ انْتَهَى» .
‘আদী ইবনু উমাইরাহ আল-কিন্দী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ হে লোকেরা! তোমাদের মধ্যকার কোন ব্যক্তিকে আমাদের সরকারী কোন পদে নিয়োগ করার পর সে যদি আমাদের তহবিল হতে একটি সুঁই কিংবা তার অধিক আত্মসাৎ করে তবে সে খেয়ানতকারী। কেয়ামতের দিন সে তার এই খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হবে।তখন কালো বর্ণের জনৈক আনসার ব্যক্তি উঠে দাঁড়ালো। বর্ণনাকারী বলেন, আমি যেন তাকে দেখছি। সে বলল, হে আল্লাহ্র রাসুল! আমার উপর অর্পিত দায়িত্ব আপনি নিয়ে নিন। তিনি বললেনঃ তুমি কি বললে? সে বললো, আমি আপনাকে এরূপ এরূপ বলতে শুনেছি। তিনি বলেনঃ আমি বলেছি, যাকে আমরা কোন দায়িত্ব দিয়েছি, সে কম-বেশি যা কিছুই আদায় করে আনবে তা জমা দিবে। তা হতে তাকে যা প্রদান করা হবে সে তা নিবে, আর তাকে যা হতে বিরত থাকতে বলা হবে সে তা হতে বিরত থাকবে।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৫৮১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল শিক্ষা হলো সরকারি সম্পদ ও দায়িত্বের আমানত রক্ষা করা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্পষ্ট করে বলেছেন, কাউকে কোনো সরকারি কাজে নিয়োগ করা হলে সে যদি তহবিল থেকে একটি সুই বা তার চেয়েও বেশি কিছু গোপন করে, তা খেয়ানত। এই খেয়ানত কেয়ামতের দিন বোঝা হয়ে সামনে আসবে। এখানে বিষয়টি শুধু বড় অংকের টাকা নয়; সামান্য জিনিসও আমানতের অংশ। হাদিসে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কম-বেশি যা সংগ্রহ করবে, সব জমা দেবে। এরপর কর্তৃপক্ষ যা দেবে তা নেবে, আর যা থেকে বিরত থাকতে বলা হবে তা থেকে বিরত থাকবে। তাই সরকারি সম্পদ আত্মসাৎ, দায়িত্বে খেয়ানত ও আমানত নষ্ট করা—সবই খুব গুরুতর বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দায়িত্বে থাকা অবস্থায় সামান্য জিনিসও গোপন করা খেয়ানত।
- সরকারি বা যৌথ তহবিলের সম্পদ ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না।
- যা জমা দেওয়ার তা জমা দিতে হবে, আর যা বৈধভাবে দেওয়া হবে শুধু সেটাই নেওয়া যাবে।
- কেয়ামতের জবাবদিহির কথা মনে রাখলে দায়িত্ব পালনে সতর্কতা আসে।
