২৮/৩০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৭৯৯ - সজারুর গোশত ও সতর্ক উত্তর
কীট-পতঙ্গ ও গর্তের প্রাণী
সজারুর গোশত সম্পর্কে ইবনু উমর রা.-এর সতর্কতা
সুনানে আবূ দাউদ : ৩৭৯৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৭৯৯
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ الْكَلْبِيُّ أَبُو ثَوْرٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عِيسَى بْنِ نُمَيْلَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ فَسُئِلَ عَنْ أَكْلِ الْقُنْفُذِ، فَتَلاَ ﴾ قُلْ لاَ أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَىَّ مُحَرَّمًا ﴿ الآيَةَ قَالَ قَالَ شَيْخٌ عِنْدَهُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ ذُكِرَ عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ «خَبِيثَةٌ مِنَ الْخَبَائِثِ». فَقَالَ ابْنُ عُمَرَ إِنْ كَانَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ هَذَا فَهُوَ كَمَا قَالَ مَا لَمْ نَدْرِ .
ঈসা ইবনু নুমাইলাহ (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ
আমি ইবনু ‘উমর (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। তাঁকে সজারুর গোশত খাওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এ আয়াত পড়েনঃ “আপনি বলুন, আমার নিকট যে ওহী এসেছে তাতে এমন কোন বস্তু পাই না যা খাওয়া কারো পক্ষে হারাম....” (সূরা আল-আনআমঃ ১৪৫) পূর্ণ আয়াত। বর্ণনাকারী বলেন, এক প্রবীণ শাইখ ইবনু ‘উমর (রাঃ)-কে বললেন, আমি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্র (ﷺ) সামনে সজারু সম্পর্কে আলাপ করা হলে তিনি বলেনঃ “নাপাক প্রাণীর মধ্যকার একটি প্রাণী।” ইবনু ‘উমর (রাঃ) বলেন, যদি রাসূলুল্লাহ (ﷺ) একথা বলে থাকেন তাহলে তিনি ঠিকই বলেছেন, যা আমার জানা ছিলো না।
[৩৭৯৯] আহমাদ। আহমাদ শাকির বলেনঃ এর সানাদে অজ্ঞাত ব্যক্তি রয়েছে। সানাদে ঈসা ইবনু নুমাইলাকে ইবনু হিব্বান সিক্বাহ বলেছেন এবং তার পিতা তামীলাহ পরিচিত নন।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৭৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর রা.-কে সজারুর গোশত খাওয়া সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি সূরা আল-আনআমের আয়াত পড়েন, যেখানে ওহীতে হারাম পাওয়া বিষয়ের কথা এসেছে। এরপর এক প্রবীণ ব্যক্তি বলেন, তিনি আবু হুরাইরা রা.-কে বলতে শুনেছেন যে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সামনে সজারুর কথা উঠলে তিনি বলেছেন, এটি নাপাক প্রাণীদের একটি। তখন ইবনু উমর রা. বলেন, যদি রাসূল صلى الله عليه وسلم এটি বলে থাকেন, তাহলে তিনি যেমন বলেছেন, তেমনই; আর তা তাঁর জানা ছিল না। এখানে “সজারুর গোশত”, “হারাম খাবারের আয়াত” এবং “জানা না থাকলে সতর্ক থাকা”—এই শিক্ষা এসেছে। ইবনু উমর রা.-এর উত্তর জ্ঞানী মানুষের বিনয় দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবনু উমর রা. প্রথমে কুরআনের আয়াত দিয়ে উত্তর দেন।
- নবী صلى الله عليه وسلم-এর বর্ণনা জানার পর তিনি নিজের অজানা থাকার কথা স্বীকার করেন।
- ইলমের বিষয়ে না জানলে বিনয়ী থাকা দরকার।
