৪০/২৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৩০ - বিবাহিত হওয়া যাচাই

মাইয ইবনু মালিককে রজম করার ঘটনা

রজমের আগে পাগলামি ও বিবাহ যাচাই

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪৩০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ الْعَسْقَلاَنِيُّ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَاعْتَرَفَ بِالزِّنَا فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ اعْتَرَفَ فَأَعْرَضَ عَنْهُ حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ " أَبِكَ جُنُونٌ " . قَالَ لاَ. قَالَ " أَحْصَنْتَ " . قَالَ نَعَمْ.قَالَ فَأَمَرَ بِهِ النَّبِيُّ ﷺ فَرُجِمَ فِي الْمُصَلَّى فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ فَرَّ فَأُدْرِكَ فَرُجِمَ حَتَّى مَاتَ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ خَيْرًا وَلَمْ يُصَلِّ عَلَيْهِ.

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আসলাম গোত্রের জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে যেনার কথা স্বীকার করলে তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে আবারো সাক্ষ্য দিলো। তিনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। এরূপ সে চারবার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিলো। অতঃপর নবী (ﷺ) তাকে প্রশ্ন করেনঃ তোমার পাগলামী রোগ আছে নাকি? সে বললো, না। তিনি পুনরায় প্রশ্ন করলেনঃ তুমি কি বিবাহিত? সে বললো, হাঁ। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) তাকে পাথর মারার আদেশ দিলেন। ঈদগাহে তাকে পাথর মারা হয়। পাথরের আঘাত যখন তাকে সন্ত্রস্ত করে তুললো সে পালাতে লাগলো। অতঃপর তাকে ধরে এনে পাথর মেরে হত্যা করা হলো। নবী (ﷺ) তার সম্পর্কে উত্তম কথা বললেন, তবে তার জানাযা পড়েননি।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে যিনার স্বীকারোক্তি করে। নবী (صلى الله عليه وسلم) বারবার তার থেকে মুখ ফিরিয়ে নেন, যতক্ষণ না সে চারবার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এরপর তিনি জিজ্ঞেস করেন, তার পাগলামি আছে কি না। সে না বলে। তারপর জিজ্ঞেস করেন, সে বিবাহিত কি না। সে হ্যাঁ বলে। এরপর নবী (صلى الله عليه وسلم) রজমের আদেশ দেন এবং ঈদগাহে তাকে রজম করা হয়। পাথরের আঘাতে সে পালালে তাকে ধরে আনা হয় এবং শাস্তি সম্পন্ন করা হয়। হাদিসে আরও এসেছে, নবী (صلى الله عليه وسلم) তার সম্পর্কে ভালো কথা বলেছেন, তবে জানাজার সালাত পড়েননি। এখানে যিনার স্বীকারোক্তি, মানসিক অবস্থা এবং বিবাহিত হওয়া যাচাইয়ের বিষয় স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চারবার স্বীকারোক্তির আগে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
  • ব্যক্তির পাগলামি আছে কি না, তা জিজ্ঞেস করা হয়েছে।
  • রজমের আগে তার বিবাহিত হওয়া যাচাই করা হয়েছে।
  • নবী (صلى الله عليه وسلم) তার সম্পর্কে ভালো কথা বলেছেন, যদিও জানাজা পড়েননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন