৪১/২১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৭৪ - মৃত শিশুর গুররাহ
ভ্রূণের দিয়াত সম্পর্কে
মৃত গর্ভস্থ শিশুর জন্য গুররাহ
সুনানে আবূ দাউদ : ৪৫৭৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৫৭৪
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ التَّمَّارُ، أَنَّ عَمْرَو بْنَ طَلْحَةَ، حَدَّثَهُمْ قَالَ حَدَّثَنَا أَسْبَاطٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قِصَّةِ حَمَلِ بْنِ مَالِكٍ قَالَ فَأَسْقَطَتْ غُلاَمًا قَدْ نَبَتَ شَعْرُهُ مَيِّتًا وَمَاتَتِ الْمَرْأَةُ فَقَضَى عَلَى الْعَاقِلَةِ الدِّيَةَ . فَقَالَ عَمُّهَا إِنَّهَا قَدْ أَسْقَطَتْ يَا نَبِيَّ اللَّهِ غُلاَمًا قَدْ نَبَتَ شَعْرُهُ. فَقَالَ أَبُو الْقَاتِلَةِ إِنَّهُ كَاذِبٌ إِنَّهُ وَاللَّهِ مَا اسْتَهَلَّ وَلاَ شَرِبَ وَلاَ أَكَلَ فَمِثْلُهُ يُطَلُّ . فَقَالَ النَّبِيُّ ﷺ " أَسَجْعَ الْجَاهِلِيَّةِ وَكَهَانَتَهَا أَدِّ فِي الصَّبِيِّ غُرَّةً ". قَالَ ابْنُ عَبَّاسٍ كَانَ اسْمُ إِحْدَاهُمَا مُلَيْكَةَ وَالأُخْرَى أُمَّ غُطَيْفٍ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সে একটি মৃত ছেলে সন্তান জন্ম দিলো, যার (মাথায়) চুল ছিল। মহিলাটিও মারা যায়। নবী (ﷺ) হত্যাকারিনীর পিতৃ পক্ষীয় আত্মীয়দেরকে দিয়াত দেয়ার আদেশ দেন। তার চাচা বললেন, হে আল্লাহর নবী! সে এমন একটি ছেলে প্রসব করেছে যার মাথায় চুল গজিয়েছে মাত্র। আর হত্যাকারিনীর পিতা বললো, নিশ্চয়ই সে মিথ্যা বলছে। আল্লাহর কসম! সে না চিৎকার করেছে, না আহার করেছে। অতএব এ ধরনের হত্যায় জরিমানা হয় না। নবী (ﷺ) বললেনঃ এটা কি জাহিলিয়াতের ছন্দোময় বক্তৃতা ও গণকের মন্ত্র? শিশুটির বিনিময়ে একটি গোলাম দাও। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, তাদের দু’জনের একজনের নাম ছিল মুলাইকাহ এবং অপরজনের নাম ছিল উম্মু গুতাইফ।
[৪৫৭৩] বায়হাকী। সনদে আসবাত বিন নাসর রয়েছে। আবূ নু‘আইম বলেনঃ তিনি যঈফ। ইমাম নাসায়ী বলেনঃ তিনি শক্তিশালী নন।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৭৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, আঘাতের পর একটি মৃত ছেলে সন্তান জন্ম নেয়, যার মাথায় চুল ছিল। মহিলাটিও মারা যায়। নবী (صلى الله عليه وسلم) হত্যাকারিনীর পিতৃপক্ষীয় আত্মীয়দেরকে দিয়াত দেওয়ার আদেশ করেন। শিশুর ব্যাপারে আপত্তি করা হয় যে, সে চিৎকার করেনি, খায়নি, তাই এরূপ ক্ষেত্রে জরিমানা নেই। নবী (صلى الله عليه وسلم) এই কথাকে জাহিলিয়াতের ছন্দময় বক্তৃতা ও গণকের মন্ত্রের মতো বলে প্রত্যাখ্যান করেন এবং শিশুটির জন্য একটি গোলাম দিতে বলেন। এখানে গর্ভস্থ শিশুর গুররাহ, নিহত নারীর দিয়াত এবং দুর্বল যুক্তি দিয়ে অধিকার নাকচ করার বিপদ—এই শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত গর্ভস্থ শিশুর জন্যও গুররাহ নির্ধারিত হয়েছে।
- শিশু খায়নি বা কাঁদেনি—এ যুক্তি দিয়ে তার অধিকার বাতিল করা হয়নি।
- নবী صلى الله عليه وسلم জাহিলি ধরনের ছন্দময় আপত্তি প্রত্যাখ্যান করেছেন।
- হত্যাকারিনীর পিতৃপক্ষীয় আত্মীয়দের উপর দিয়াতের দায়িত্ব এসেছে।
