৪২/৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৬৪৮ - জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীগণ

খলিফাগণ সম্পর্কে

দশ জান্নাতী সাহাবীর বর্ণনা ও সাঈদ রাঃ-এর সাক্ষ্য

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৬৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، عَنِ ابْنِ إِدْرِيسَ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ظَالِمٍ، وَسُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ظَالِمٍ الْمَازِنِيِّ، قَالَ ذَكَرَ سُفْيَانُ رَجُلاً فِيمَا بَيْنَهُ وَبَيْنَ عَبْدِ اللَّهِ بْنِ ظَالِمٍ الْمَازِنِيِّ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ قَالَ لَمَّا قَدِمَ فُلاَنٌ الْكُوفَةَ أَقَامَ فُلاَنٌ خَطِيبًا فَأَخَذَ بِيَدِي سَعِيدُ بْنُ زَيْدٍ فَقَالَ أَلاَ تَرَى إِلَى هَذَا الظَّالِمِ فَأَشْهَدُ عَلَى التِّسْعَةِ إِنَّهُمْ فِي الْجَنَّةِ وَلَوْ شَهِدْتُ عَلَى الْعَاشِرِ لَمْ إِيثَمْ - قَالَ ابْنُ إِدْرِيسَ وَالْعَرَبُ تَقُولُ آثَمْ - قُلْتُ وَمَنِ التِّسْعَةُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ وَهُوَ عَلَى حِرَاءٍ «اثْبُتْ حِرَاءُ إِنَّهُ لَيْسَ عَلَيْكَ إِلاَّ نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدٌ». قُلْتُ وَمَنِ التِّسْعَةُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَطَلْحَةُ وَالزُّبَيْرُ وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ . قُلْتُ وَمَنِ الْعَاشِرُ فَتَلَكَّأَ هُنَيَّةً ثُمَّ قَالَ أَنَا .قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ الأَشْجَعِيُّ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ عَنِ ابْنِ حَيَّانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ظَالِمٍ بِإِسْنَادِهِ .

আবদুল্লাহ ইবনু যালিম আল্‌-মাযিনী (রহঃ) হতে বর্ণিতঃ

সাঈদ ইবনু যায়িদ ইবনু ‘আমর ইবনু নুফাইল (রাঃ) বলেছেন এবং আমি শুনেছি, অমুক লোক (মু’আবিয়াহ) যখন কুফায় এলেন তখন অমুকে (মুগীরাহ ইবনু শু’বাহ) ভাষণ দিতে দাঁড়ালেন [ভাষণে ‘আলী (রাঃ) -এর মর্যাদার পরিপন্থী কথা থাকায়] সাঈদ ইবনু যায়িদ (রাঃ) আমার হাত ধরে বললেন, এ যালিম তার ভাষণে কি বলছে তুমি কি লক্ষ্য করছো না? তারপর তিনি নয় ব্যক্তির জান্নাতবাসী হওয়া সম্বন্ধে সাক্ষ্য দিলেন এবং আরো বললেন, আমি যদি দশম ব্যক্তির নামও উল্লেখ করি তাতে আমি গুনাহগার হবো না।‘আবদুল্লাহ ইবনু যালিম (রহঃ) বলেন, আমি বললাম, এই নয়জন কে কে? তিনি (সাঈদ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হেরা পাহাড়ে দাঁড়িয়ে পাহাড়টিকে কাঁপতে দেখে বললেন, ওহে হেরা! স্থির হও। কেননা তোমার উপর একজন নবী, একজন সিদ্দীক এবং একজন শহীদ অবস্থান করছেন। আমি পুনরায় বললাম, সেই নয়জন কে কে? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ), আবূ বাক্‌র, ‘উমর, ‘উসমান, ‘আলী, ত্বালহা, যুবাইর, সা’দ ইবনু আবূ ওয়াক্‌কাস, ও আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ)। আমি বললাম, দশম ব্যক্তি কে? তখন তিনি খানিক চুপ থেকে বললেন, আমি।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৬৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাঈদ ইবন যায়িদ (রাঃ)-এর একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য এসেছে। কুফায় এক ভাষণের সময় আলী (রাঃ)-এর মর্যাদার পরিপন্থী কথা শুনে তিনি এক ব্যক্তিকে যালিম বলেন এবং নয়জনের জান্নাতবাসী হওয়ার সাক্ষ্য দেন। এরপর তিনি বলেন, দশম ব্যক্তির নাম বললেও তিনি গুনাহগার হবেন না। তিনি হেরা পাহাড়ের ঘটনার কথাও বলেন, যেখানে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পাহাড়কে স্থির হতে বলেন এবং জানান, তার উপর একজন নবী, একজন সিদ্দীক এবং শহীদ আছেন। পরে তিনি আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যুবাইর, সা‘দ এবং আবদুর রহমান ইবনু আওফ (রাঃ)-এর নাম বলেন। দশম ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, তিনি নিজে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীদের মর্যাদা নিয়ে অন্যায় কথা শুনলে সাঈদ (রাঃ) প্রতিবাদ করেছেন।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণীর ভিত্তিতে জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের নাম বলা হয়েছে।
  • হেরা পাহাড়ের ঘটনা সাহাবীদের মর্যাদার সঙ্গে যুক্ত হয়ে এসেছে।
  • নিজের বিষয়ে কথা বলার সময় সাঈদ (রাঃ) কিছুক্ষণ থেমে বিনয়ের ভাব দেখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন