২/২৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৯৭ - ডান-বাম চিনলে শিশুকে সালাতের নির্দেশ
বালকদের কখন থেকে সালাতের নির্দেশ দিতে হবে?
শিশু কখন সালাত পড়বে: ডান-বাম চিনতে পারার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৪৯৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৯৭
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي مُعَاذُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ الْجُهَنِيُّ، قَالَ دَخَلْنَا عَلَيْهِ فَقَالَ لاِمْرَأَتِهِ مَتَى يُصَلِّي الصَّبِيُّ فَقَالَتْ كَانَ رَجُلٌ مِنَّا يَذْكُرُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ سُئِلَ عَنْ ذَلِكَ فَقَالَ «إِذَا عَرَفَ يَمِينَهُ مِنْ شِمَالِهِ فَمُرُوهُ بِالصَّلاَةِ " .
মু’আয ইবনু ‘আবদুল্লাহ ইবনু খুবাইব আল-জুহানী (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা মু’আয ইবনু ‘আবদুল্লাহ ইবনু খুবাইব আল-জুহানীর কাছে গেলাম। এ সময় তিনি তাঁর স্ত্রীকে বললেন, শিশু কখন সালাত আদায় করবে? তাঁর স্ত্রী বললেন, আমাদের মধ্যকার এক ব্যক্তি এ বিষয়ে উল্লেখ করেন যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) কে এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলছিলেনঃ শিশু যখন ডান ও বাম (হাতের) পার্থক্য নির্ণয় করতে পারবে তখন তাকে সালাত আদায়ের নির্দেশ দিবে।
[৪৯৭] ত্বাবারানী ‘আত্তসাত্ব’ (৩/৩৩৮, হাঃ৩০৪৩), বাইহাক্বী (৩/৮৪)। আল্লামা হায়যামী মাজমাউস যাওয়ায়িদ’ (১/২৯৪) গ্রন্থে বলেন, হাদীসটি ত্বাবারানী ‘আত্তসাত্ব’ ও সাগীর গ্রন্থে বর্ণনা করেছেন এবং তিনি ‘আওসাতে’ বলেছেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সূত্রে এ সানাদ ছাড়া এটি বর্ণিত হয়নি, এবং সাগীরে বলেছেন, এর রিজাল সিক্বাত। ‘আওনুল মা’বুদে রয়েছেঃ হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেনঃ সানাদে মু’আয ইবনু ‘আবদুল্লাহ ইবনু খুবাইব জুহানী সত্যবাদী, কিন্তু তাকে সন্দেহ করা হতো চতুর্থ স্তরের দোষে।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে শিশু কখন সালাত আদায় করবে—এই প্রশ্নের উত্তর এসেছে। মুআজ ইবন আবদুল্লাহ ইবন খুবাইব আল-জুহানীর কাছে লোকেরা গেলে তিনি তাঁর স্ত্রীকে জিজ্ঞেস করেন, শিশু কখন সালাত আদায় করবে? তাঁর স্ত্রী বলেন, তাদের এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পক্ষ থেকে উল্লেখ করতেন যে, এ বিষয়ে জিজ্ঞেস করা হলে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, শিশু যখন ডান ও বাম হাতের পার্থক্য বুঝতে পারবে, তখন তাকে সালাতের নির্দেশ দেবে। এখানে বয়সের সংখ্যা নয়, বোঝার ক্ষমতার একটি চিহ্ন এসেছে। তাই শিশুর সালাত শিক্ষা শুধু বয়সের সঙ্গে নয়, বুঝতে পারার অবস্থার সঙ্গেও জড়িত হতে পারে—এই অংশটি বর্ণনায় দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিশু ডান-বাম বুঝতে পারলে সালাতের নির্দেশ দেওয়ার কথা এসেছে।
- শিশুর বোঝার ক্ষমতাও শিক্ষা শুরু করার একটি লক্ষণ হতে পারে।
- সালাত শেখানো ধীরে ধীরে শুরু করার শিক্ষা আছে।
- পরিবারে শিশুর দ্বীনি শিক্ষা নিয়ে প্রশ্ন করা ও শেখা দরকার।
