২/২৯. অধ্যায়ঃ
ইকামতের বর্ণনা
সুনানে আবু দাউদ : ৫১০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫১০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ أَبَا جَعْفَرٍ، يُحَدِّثُ عَنْ مُسْلِمٍ أَبِي الْمُثَنَّى، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ إِنَّمَا كَانَ الأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَالإِقَامَةُ مَرَّةً مَرَّةً غَيْرَ أَنَّهُ يَقُولُ قَدْ قَامَتِ الصَّلاَةُ قَدْ قَامَتِ الصَّلاَةُ فَإِذَا سَمِعْنَا الإِقَامَةَ تَوَضَّأْنَا ثُمَّ خَرَجْنَا إِلَى الصَّلاَةِ . قَالَ شُعْبَةُ وَلَمْ أَسْمَعْ مِنْ أَبِي جَعْفَرٍ غَيْرَ هَذَا الْحَدِيثِ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আযানের শব্দগুলো দুবার করে এবং ইকামাতের শব্দগুলো একবার করে বলা হত। তবে ‘কদ কামাতিস সালাহ’ বাক্যটি দুবার বলা হত। আমরা ইকামাত শুনলেই ওজু করে সালাত আদায় করতে যেতাম। শু’বাহ (রাঃ) বলেন, আমি আবু জাফর থেকে কেবলমাত্র এ হাদীসটি শুনেছি।
