৪৩/১২৮. অধ্যায়ঃ
চিঠিপত্রে প্রথমে নিজের নাম লেখা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৫১৩৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫১৩৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ ابْنِ سِيرِينَ، - قَالَ أَحْمَدُ قَالَ مَرَّةً يَعْنِي هُشَيْمًا - عَنْ بَعْضِ وَلَدِ الْعَلاَءِ أَنَّ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ كَانَ عَامِلَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى الْبَحْرَيْنِ فَكَانَ إِذَا كَتَبَ إِلَيْهِ بَدَأَ بِنَفْسِهِ .
আল-‘আলা (রা.)-এর কোন সন্তান হতে বর্ণিতঃ
আল-আলা (রাঃ) বাহরাইনে নবী (ﷺ) কর্তৃক নিযুক্ত গভর্নর ছিলেন। তিনি যখন নবী (ﷺ)-এর নিকট চিঠিপত্র লিখতেন তখন তাতে প্রথমে নিজের নাম লিখতেন।
[৫১৩২] আহমাদ । সানাদে ‘আলা এর কতিপয় সন্তান মাজহুল ।
