২/৯৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৬৬১ - ফেরেশতাদের মতো কাতারবদ্ধ হওয়া

কাতার সোজা করা

সালাতে কাতার সোজা করা: ফেরেশতাদের মতো শৃঙ্খলার শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৬৬১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ سَأَلْتُ سُلَيْمَانَ الأَعْمَشَ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، فِي الصُّفُوفِ الْمُقَدَّمَةِ فَحَدَّثَنَا عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرْفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَلاَ تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهِمْ جَلَّ وَعَزَّ ‏"‏ ‏.‏ قُلْنَا وَكَيْفَ تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهِمْ قَالَ ‏"‏ يُتِمُّونَ الصُّفُوفَ الْمُقَدَّمَةَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ ‏"‏ ‏.‏

জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মালায়িকাহ্‌ (ফেরেশতাগণ) যেরূপ তাঁদের প্রতিপালকের নিকট কাতারবদ্ধ হয়ে থাকে তোমরা কি সেরূপ কাতারবদ্ধ হবে না? আমরা বললাম, মালায়িকাহ্‌ তাঁদের প্রতিপালকের নিকট কিরূপে কাতারবদ্ধ হয়? তিনি বললেন, সর্বাগ্রে তাঁরা প্রথম কাতার পূর্ণ করে, তারপর পর্যায়ক্রমে পরবর্তী কাতারগুলো এবং তাঁরা কাতারে পরস্পর মিলে মিলে দাঁড়ায়।

সুনানে আবূ দাউদ হাদিস ৬৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাতে কাতার সোজা করার গুরুত্ব বুঝিয়েছেন ফেরেশতাদের উদাহরণ দিয়ে। তিনি সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি ফেরেশতাদের মতো কাতারবদ্ধ হবে না? এরপর তিনি ব্যাখ্যা করলেন, ফেরেশতারা আগে প্রথম কাতার পূর্ণ করে, তারপর পরের কাতারগুলো পূর্ণ করে এবং কাতারে পরস্পর মিলে দাঁড়ায়। এখানে মূল শিক্ষা হলো, জামাতে সালাত শুধু একসাথে দাঁড়ানো নয়; বরং তা শৃঙ্খলা, কাছাকাছি থাকা এবং আগের কাতার পূর্ণ করার শিক্ষা দেয়। “সালাতে কাতার সোজা করা”, “প্রথম কাতারের ফজিলত” এবং “জামাতে নামাজের কাতার” বিষয়গুলো এই হাদিসের সাথে সরাসরি যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জামাতে সালাতে আগে প্রথম কাতার পূর্ণ করা উচিত।
  • কাতারে ফাঁকা না রেখে পরস্পর মিলে দাঁড়ানো নববী শিক্ষা।
  • সালাতের কাতার শৃঙ্খলা ও একতার সুন্দর প্রকাশ।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ফেরেশতাদের উদাহরণ দিয়ে কাতারের আদব শিখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন